মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
প্রবাস বার্তা

ফেনীতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ: ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য।

ফেনীতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ: ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য।

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া ও অনৈতিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী স্বামী দাবি করেছেন, বিদেশ থেকে দেশে ফিরে স্ত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তিনি গোপনে সংগৃহীত নমুনার ডিএনএ পরীক্ষা করান এবং পরীক্ষার ফলাফলে একাধিক ব্যক্তির আলামতের উল্লেখ রয়েছে বলে জানতে পারেন। তবে এ দাবির স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালে বালিগাঁও ইউনিয়নের মজনু হকের ছেলে নুরুল আলমের সঙ্গে একই ইউনিয়নের তাহের আহম্মদের মেয়ে লিমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েক বছর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। তিন বছর পর তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়।

সিঙ্গাপুরপ্রবাসী নুরুল আলমের ভাষ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে তিনি প্রবাসে থাকাকালীন স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন। ফোনে কথাবার্তা ও চলাফেরায় অসঙ্গতি দেখে তার মনে সন্দেহের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর ২০২৬ সালের ১২ মার্চ দেশে ফিরে তিনি স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ সম্পর্কে নিশ্চিত হন বলে দাবি করেন।

অভিযোগকারী নুরুল আলম জানান, সন্দেহের বিষয়টি যাচাই করতে তিনি কৌশলে স্ত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করান। তার দাবি, পরীক্ষার প্রতিবেদনে স্থানীয় সিএনজি ও অটোরিকশাচালক, মুদি ও বিকাশ ব্যবসায়ী, কসমেটিকস বিক্রেতাসহ প্রায় ৪৭ জন ব্যক্তির আলামতের উল্লেখ রয়েছে। তবে এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইকৃত কোনো সরকারি বা বিচারিক তথ্য এখনো প্রকাশিত হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে অভিযুক্ত লিমা আক্তারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী দাবি করা নুরুল আলম বলেন, ডিএনএ পরীক্ষার ফলাফল দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ