নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই কম্বল এবং একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ৮:৪৫ মিনিটের দিকে নেত্রকোনা মডেল থানার এসআই মোজাক্কের ও এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের চোরাইকৃত বিপুল পরিমাণ “WOOLSPUN Creta Super Soft Mink Blanket” কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: মোঃ আশিক মিয়া (সোলেমান) (২৫), পিতা: মোঃ মজনু মিয়া, সাং- ফরিদুপুর, ইউপি- সিংহুর বাংলা, থানা ও জেলা- নেত্রকোনা। মোঃ সজল (১৯), পিতা: মোঃ রফিকুল ইসলাম, সাং- দর্গাপাড়া, ইউপি- ঠাকুরাকোনো, থানা ও জেলা- নেত্রকোনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা উক্ত কম্বল চুরির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই ঘটনায় নেত্রকোনা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
