মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আইন-আদালত

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার।

‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া)
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে বিস্ফোরক মামলায়  গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
‎আজ রবিবার ১৪ জুন দুপুরে নাসিরনগর থানার পুলিশ বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে নির্মল চৌধুরীকে গ্রেফতার করে।  
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত নির্মল চৌধুরী (৪০) উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক  এবং কার্যক্রম  নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি  ছিলেন।
‎তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার  মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের এজাহারভুক্ত আসামী।
‎উল্লেখ্য , গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার পলাতক এজাহার ভুক্ত ওই মামলার ১৫ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরী ছিলেন ।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ