সোমবার, 16 নভেম্বর 2026 · 04:29
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
অপরাধ।

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নরসিংদী চরদিঘলদি ইউনিয়নের  জিতরামপুর ও টিডিরচরে শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুরে চরাঞ্চলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ।

এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিৎরামপুর ও টিডিরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁন মিয়া ও শহীদ মেম্বার গ্রুপের দ্বন্দ্ব চলছে। গত দুই মাসে এলাকায় দুই গ্রুপের বিরোধে চার-পাঁচবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। টিডিরচর এলাকায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়েন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন টেঁটাবিদ্ধ হয়ে বা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। স্বজনরা আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে চাঁন মিয়া বলেন, আমাদের ওপর টেঁটা ও ককটেল নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শহীদ মেম্বার দোসরদের সাথে আঁতাত করে বারবার আমাদের ওপর হামলা চালিয়ে এলাকার শান্তি নষ্ট করছে। আমরা এলাকায় শান্তি চাই আর সংঘর্ষ চাই না।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শহীদ মেম্বার। তিনি বলেন, ভোররাতে চাঁনমিয়ার লোকজন আমাদের ওপর আগে হামলা চালায়। আমরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ কয়েকজন আহত হয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ও জেলার বিভিন্ন হাসপাতালে ৫ জন চিকিৎসা নিয়েছে। আর ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ