নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী সদর থানার আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের হিন্দুপাড়ার সুবোধ চন্দ্র দাস এর
ছেলে এস ডি সমীর ডাক্তার পাঁচ বছর আগে এক মুসলিম নার্সকে ফাঁদে ফেলে মুসলমান হওয়ার নাটক সাজিয়ে তাকে বিয়ে করে।
বেশ কিছুদিন যাবত ওই মুসলিম নার্সের সাথে ঘর সংসার করে যাচ্ছে গোপনে এবং তাদের ঘরে চার বছরের একটি ছেলে সন্তান ও আছে।
মুসলিম হওয়া ও মুসলিম মেয়েকে বিয়ে করা সব গোপন রেখে তার নিজ বাড়িতে আরেকটি হিন্দু মেয়েকে বিয়ে করে হিন্দু রীতিতে সংসার করে যাচ্ছে।
সমীর ডাক্তার আলোকবালীতে তার নিজ গ্রামের বাড়ীতে গেলে হিন্দু ধর্ম পালন করে,
অন্যদিকে নরসিংদীতে সদরে মুসলিম মেয়ের কাছে আসলে মুসলিম ধর্ম পালন করে।
এমন করে সে দুটি ধর্মের দুজন মেয়ের সাথে প্রতারনা করে একটি পরিবার শহরে আরেকটি পরিবার তার গ্রামের বাড়িতে রেখে দুজনের সাথে গোপন রেখে ঘর সংসার করতেছে।স্হানীয় এলাকাবাসী এই অপকর্মের সঠিক বিচারের দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
ছবি: সংগৃহিত।
