মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে পথভ্রষ্ট শিশুকে উদ্ধার, দাদার জিম্মায় হস্তান্তর।

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে পথভ্রষ্ট শিশুকে উদ্ধার, দাদার জিম্মায় হস্তান্তর।

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে পথভ্রষ্ট অবস্থায় ঘোরাফেরা করা এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের মোবাইল ফোনে এক ব্যক্তি খবর দেন যে, নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ১২-১৩ বছর বয়সী একটি ছেলে এলোমেলোভাবে ঘোরাফেরা করছে।
সংবাদ পাওয়ার পর নওগাঁ সদর থানার এসআই মোঃ শাহীন মিয়া ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে শিশুটি নিজের নাম মোঃ মাহফুজুর রহমান বলে জানায়। তার পিতা মোঃ রনি ইসলাম এবং গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাগিচাপাড়া এলাকায়।
পরে জানা যায়, মাহফুজুরের বাবা-মা দিনাজপুর জেলার হিলিতে বসবাস করেন। সে আক্কেলপুরে তার দাদা-দাদীর সঙ্গে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করত। তবে মাদ্রাসায় পড়াশোনায় আগ্রহ না থাকায় কাউকে কিছু না জানিয়ে বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পড়ে।
পথিমধ্যে আক্কেলপুর থেকে ভুলবশত ঢাকাগামী ট্রেনে উঠে যায় সে। পরে সান্তাহার জংশনে ট্রেন থেকে নেমে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় চলে আসে এবং দীর্ঘ সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকে।
উদ্ধারের পর পুলিশ শিশুটির নিরাপদ থাকা, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করে। পরবর্তীতে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। যাচাই-বাছাই শেষে তার দাদা মোঃ লুৎফর রহমান-এর কাছে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নওগাঁ সদর থানার পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের পড়াশোনার ক্ষেত্রে তাদের মতামত ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়ার জন্য। আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করলে শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহী হয় এবং মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠে।
পুলিশ আরও জানায়, শিশুদের দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে হোস্টেল বা আবাসিক প্রতিষ্ঠানে রাখার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। পরিবারই শিশুর মানসিক বিকাশের সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত পরিবেশ। আজকের এই শিশুরাই আগামী দিনের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ