মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:29
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নওগাঁ জেলা পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ, প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ, প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার।

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি অন্তর (২৪)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার শিশইল (ফেতগ্রাম) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. বাবুল হোসেন এবং মাতার নাম খাদিজা।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অন্তর নওগাঁ জেলার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলে। ওই আইডির মাধ্যমে কখনো নিজেকে পুলিশ সুপার, আবার কখনো পুলিশ সুপারের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল।
আজ সকালে মান্দা থানার এলাকার এক ব্যক্তিকে ফোন করে পুলিশ সুপারের কার্যালয় থেকে কথা বলার দাবি করে একটি মামলার ভয় দেখানো হয় এবং তার কাছে টাকা দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মান্দা থানাকে অবহিত করেন।
খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর অভিযান চালিয়ে আজ বিকেলে মান্দা থানা পুলিশ অভিযুক্ত অন্তরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক করে বলা হয়েছে, পুলিশ, প্রশাসন বা সরকারি কোনো কর্মকর্তার পরিচয় দিয়ে কেউ যদি ফোন, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে চাঁদা দাবি করে কিংবা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে, তাহলে বিষয়টি সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় জানাতে হবে অথবা নওগাঁ জেলা পুলিশের কন্ট্রোল রুমে ০১৩২০-১২৪৪৯৮ নম্বরে যোগাযোগ করতে হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ