মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার।

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার।

 

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ৩২টি মামলার আসামি মোজাম্মেল (মোজাম)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ জুলাই) ডিবির একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় কৌশলে পালিয়ে গেলেও এবার ডিবির জালে ধরা পড়েন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৩২টি মামলার আসামি হওয়া সত্ত্বেও মোজাম্মেল এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন এবং তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। তারা বলেন, আইনের মাধ্যমে তার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় জামিনে বা সাজা শেষে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে সমাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ