ডেস্ক রিপোর্ট | জনতারদেশ:
২০২৪’ জুলাই -আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ও গণহত্যার পেছনে অভিযুক্ত পুলিশের ৮০ জন বিতর্কিত ও দলদাস কর্মকর্তাকে চাকরিত্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। রাষ্ট্রপতির বিশেষ আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ক্রমে এই চূড়ান্ত প্রজ্ঞাপন গুলো জারি করছে।
*চাকুরীকৃত কর্মকর্তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য*
পদমর্যাদা : ডিআইজি থেকে শুরু করে সহকারী পুলিশ সুপার এএসপি পদমর্যাদার কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন।
অভিযোগ : তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালানো, নির্বিচারে হত্যা এবং অতীতে গুম ও খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
আইনি পদক্ষেপ :অভিযুক্তদের অধিকাংশই বর্তমানে পলাতক এবং তাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে ।
কার্যক্রম : শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং বাকিদের তালিকা ধরে চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলের দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের জনসাধারণের উপর চেপে বসা হাসিনা সরকারের অন্যতম প্রধান লাঠিয়াল খুনি বাহিনী হিসেবে কাজ করেছে পুলিশ বাহিনীর একটি নির্দিষ্ট দলদাস অংশ। জনগণের ট্যাক্সের টাকায় লালিত পালিত হয়েও এরা লিপ্ত ছিল রাজনৈতিক পৈশাচিক উন্মত্ততায়। বিশেষ করে তৎকালীন বিরোধীদল বিএনপি, জামায়াতে ইসলামী সহ দেশের স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষের কন্ঠ রোধ করতে এদের বর্বরতা সব ধরনের নৃশংসতাকে হার মানিয়েছিল।
২০২৪ সালের জুলাই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের সময় রাজধানীসহ সারাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর পেছনে অন্যতম মূল কারিগর ছিল এই জল্লাদ কর্মকর্তারা। নিরীহ ছাত্র ও সাধারণ মানুষের বুকে সরাসরি স্নাইপার ও স্বয়ংক্রিয় রাইফেলের গুলি চালিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন তারা। দীর্ঘদিন পরে হলেও এসব দুর্নীতিবাজ কর্মকর্তাকে চূড়ান্তভাবে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রণালয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অতি উৎসাহী অনুগত হিসেবে পরিচিত ডিআইজি থেকে শুরু করে সহকারী পুলিশ সুপার এসপি পদমর্যাদার সর্বসাকুল্যে ৮০ জন বিতর্কিত কর্মকর্তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত ক্রমান্বয়ে এ সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে। এই শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ৯ জুলাই বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশে ৩৩তম বিসিএস এর মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস এর মাহমুদুল হাসানকে চূড়ান্তভাবে বরখাস্ত বা চাকুরিচ্যুত হয়। এই তিন কর্মকর্তার বিরুদ্ধে জুলাই- আগস্টের জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানো এবং অতীতে বিএনপি জামাত কর্মীদের গুম ও খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মিলেছে।
*অভিযুক্ত তালিকায় ফ্যাসিবাদের মূল হোতারা*
অনুসন্ধানে জানা গেছে, তালিকায় থাকা ৮০ কর্মকর্তার অধিকাংশই বর্তমানে সরকারি খাতায় পলাতক হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আন্তর্জাতিক অপরাধ সহ হত্যা ও বিস্ফোরক আইনে বহু মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় রাজধানীর প্রবেশদ্বার গুলিস্তান, পল্টন, উত্তরা ও মোহাম্মদপুর মিরপুর এলাকায় ছাত্র-জনতার উপর সরাসরি স্নাইপার দিয়ে কাছ থেকে গুলি করার হুকুমদাতা ছিলেন তারা। এসব কর্মকর্তার অধিকাংশই গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল।
এ তালিকায় অন্যতম দুই শীর্ষ নাম হল ডিএমপির সাবেক বিতর্কিত যুগ্ম কমিশনার বিপ্লব সরকার এবং ডিবি প্রধান হিসেবে পরিচিত হারুনুর রশিদ। “বিপ্লব- হারুন” সিন্ডিকেটের এসব কর্মকর্তা তখনকার বিরোধী দলের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন দমনে ছিলেন সাক্ষাত যমদূত।তাদের নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে টর্চার সেলে নিয়ে অমানুষিক নির্যাতন করা হতো। তাদের যৌথ প্রযোজনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর লুটপাট এবং নেতাকর্মীদের পকেটে জোর করে ককটেল পুরে দিয়ে গ্রেপ্তারের নাটক সাজানো হতো।রাতের আঁধারে বিরোধী দলের তরুণ ও উদীয়মান নেতাকর্মীদের তুলে নিয়ে মাসের পর মাস আয়না ঘরে বন্দি রাখা এবং আদালত চত্বরে বিরোধী দলীয় সিনিয়র আইনজীবীদের উপর লাঞ্ছিত করার নেপথ্য মাস্টার মাইন্ড ছিলেন এসব কর্মকর্তা।
বিপ্লব কুমার সরকার বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক রয়েছেন। জানা গেছে, ৫ আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান তিনি। সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। অন্যদিকে ডিবি হারুন বিরোধী মতের অসাধারণ নিরীহ বহু মানুষকে ডিবি কার্যালয়ে তুলে এনে নির্যাতন চালাতেন। জুলাই বিপ্লবের সময় আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে নির্যাতন করেছিলেন এবং তাদের মুখ দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সব ধরনের অপচেষ্টা করেছিলেন তিনি। ৫ আগস্ট এর পর পালিয়ে প্রথমে ভারত এবং পরে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান হারুন। এই তালিকায় রয়েছেন ফ্যাসিবাদের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ‘র ‘এর বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে মনে করা হতো আওয়ামী লীগ আমলেই। তিনি গোপালগঞ্জ ও শরীয়তপুরে এসপি থাকাকালে পুরো জেলাকে বিএনপি- জামাত মুক্ত ঘোষণা দিয়ে হাজার হাজার কর্মীকে ঘর ছাড়া ও পঙ্গু করে দিয়েছিলেন। ছাত্র আন্দোলনেও গণহত্যার মিশন বাস্তবায়ন করেছিলেন। জুলাই বিপ্লবের পর থেকে তিনি পলাতক রয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন এ তালিকায়। রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে বিরোধীদল গুলোর প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে তার নির্দেশে পুলিশ বেপোরোয়াভাবে লাইভ বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করতো।ডিএমপিতে যুগ্ম কমিশনার থাকা অবস্থায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় হামলা ও ভাঙচুর এর অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন নুরুল ইসলাম।পল্টন বিএনপি অফিসে তান্ডব চালিয়ে আলোচনায় আসা বিতর্কিত কর্মকর্তা এস এম মেহেদী হাসান (সাবেকযুগ্ম কমিশনার ডিএমপি) এবং কিছুদিন আগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমী থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া ডি আই জি কে এম এহসানউল্লাহ।
২০০৯ সাল থেকে আওয়ামী লীগ যখনি ক্ষমতা হারানোর ভয়ে ভুগেছে তখনই এই দলদাস কর্মকর্তারা রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বিএনপি ও জামায়েতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার জন্য প্রতিটি আন্দোলন দমনে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের ব্যক্তিগত জমিদারীতে পরিণত করেছিলেন।
জুলুমবাজ কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন —
মিশুবিশ্বাস( অতিরিক্ত এসপি) :চাকুরিচ্যুত এই কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ ও পল্টন থানায় একাধিক সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে। হত্যা চেষ্টা এবং নারকীয় তাণ্ডবের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তিনি ২০২৪ সালের ২৬ অক্টোবর থেকে সম্পূর্ণ অনুপস্থিত।
এস এম শামীম (অতিরিক্ত এসপি) :গাইবান্ধার পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এই কর্মকর্তার (সাবেক এডিসি ডিএমপি) বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অন্তত ১১ টি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের শেষ মুহূর্তেও তিনি নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন।
গোলাম রোহানি(সহকারি কমিশনার ডিএমপি) :৩৬ তম বিসিএস এর এই কর্মকর্তার বিরুদ্ধে মামলার সংখ্যা দেখে তদন্ত কর্মকর্তারা স্তব্ধ হয়ে গেছেন। যাত্রাবাড়ী আদাবর, পল্টন, খিলগাঁও, কাফরুল, মুগদা এবং ভাটারা থানায় তার বিরুদ্ধে এ পর্যন্ত ২২ টির বেশি মামলা দায়ের করা হয়েছে। বিরোধীদলের নেতা কর্মীদের ভুয়া ও সাজানো মামলায় ফাঁসানো এবং সরাসরি বুকে গুলি করার ক্ষেত্রে তার বিশেষ কুখ্যাতি ছিল।
মোহাম্মদ আরিফুজ্জামান এএসপি :২৮ তম বিসিএস এর এই কর্মকর্তা রংপুরের তাজহাট থানায় আবু সাঈদ হত্যাকাণ্ড সহ মোট সাতটি হত্যা মামলার প্রধান আসামি। শহীদ আবু সাঈদ এর পুলিশ যখন গুলি চালায় তখন তিনি ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এ তালিকা আনিসুর রহমান এবং সাবেক অতিরিক্ত ডিআইজি জায়েদুল আলমের বিরুদ্ধে সুনিনির্দিষ্ট অভিযোগ উত্তরবঙ্গ এবং নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর তারা এমন ক্রেক ডাউন চালিয়েছিলেন যাতে পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছিল। ২০১৪-২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের আগে যে “ট্রিগার হ্যাপী”স্কোয়াড গঠন করে মানুষ হত্যা করা হয়েছিল তার কমান্ডিং পজিশনে ছিলেন এই বিতর্কিত দলদাসরাই।
*চাকুরী চ্যুতির চূড়ান্ত তালিকায় টপ লিস্টে যারা*
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে তালিকায় আরও রয়েছেন -বিপ্লব বিজয় তালুকদার (ডিআইজিপুলিশ টেলিকম) টুটুল চক্রবর্তী (অতিরিক্ত ডিআইজি বর্তমানে সাময়িক বরখাস্ত) নূরে আলম মিনা (সাবেক ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ) সুদীপ কুমার চক্রবর্তী (যুগ্ম কমিশনার ডিএমপি) মানস কুমার পোদ্দার (অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বর্তমানে পলাতক) গোলাম মোস্তফা রাসেল( সাবেক এস পি নারায়ণগঞ্জ বর্তমানে পলাতক) কাজী আশরাফুল আজিম (সাবেক উপকমিশনার ডিএমপি ) রিফাত রহমান শামীম (সাবেক যুগ্ম কমিশনার ডিএমপি)
নথিপত্রে এদের সিংহ ভাগকেই অনুপস্থিত ও পলাতক হিসাবে দেখানো হলেও জুলাই বিপ্লবের পর তারা ভারতে পালিয়ে গেছেন। এসব কর্মকর্তাদের মধ্যে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে এনে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হয়েছে। আরো অনেককে আনা হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
একই সঙ্গে গত ১৫ বছরে অপব্যবহার করে তারা যে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ দেশে ও বিদেশে পাচার করেছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবিও রয়েছে বিভিন্ন মহলে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শৃঙ্খলা কাজী মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যম আমার দেশকে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট এর পর পুলিশের ৮০ জন তার বিরুদ্ধে মামলা চলমান।এরই মধ্যে ৩ পুলিশ কর্মকর্তাকে চূড়ান্ত বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত ৯ জুলাই বৃহস্পতিবার। পুলিশ সদস্যের বরখাস্তের চাকুরীচ্যুতি
তালিকা পাইপ লাইনে আছে পর্যায়ক্রমে তাদের বরখাস্ত করা হবে।।
তথ্য সূত্র:
# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
#Bangla Edition News
#spastobadi.com
# Bangla vision tv
# Dinajpur tv
তথ্য ঋণ
# দৈনিক আমার দেশ।
