মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

চীনা যুবক ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন মোহনগঞ্জের লিজাকে।

চীনা যুবক ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন মোহনগঞ্জের লিজাকে।

​নেত্রকোণা প্রতিনিধি, মহিউদ্দিন:
​সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
​শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে কনের বাড়িতে স্বজনদের পাশাপাশি চীনা যুবককে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় জমে।
​জানা গেছে, ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে ভাইয়ের সাথে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। অন্যদিকে কনে নাজমিন আক্তার লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন পৌর শহরের একজন ফার্নিচার ব্যবসায়ী।
​লিজার পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিনের সাথে লিজার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর উভয় পরিবারের সম্মতিতে গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। পরবর্তীতে গত ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লিজাকে বিয়ে করেন।
​কনের বাবা মো. নাজিম উদ্দিন বলেন, “বিয়ের আগে আমরা পাত্রের পারিবারিক পরিচয় এবং চীনা দূতাবাসের মাধ্যমে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করেছি। সব তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পরই আত্মীয়স্বজনের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়।”

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ