মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:32
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের স্মরণসভা অনুষ্ঠিত।

কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের স্মরণসভা অনুষ্ঠিত।

কেন্দুয়া থেকে মনিরুল ইসলাম আকন্দ (সোহেল):

নেত্রকোনার কেন্দুয়ায় কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।

উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি, চারণ সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্ব শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রওশন ইজদানি একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর দৌহিত্র মিজানুর রহমান ইজদানী।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, শিল্পী বাউল সালাম সরকার, দিলবাহার খান, আবুল বাসার তালুকদার, অলি উল্লাহ, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক লুৎফর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, সাংবাদিক সালাউদ্দিন সালাম, কাউছার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা কবি রওশন ইজদানীর সাহিত্যকর্ম, সমাজচিন্তা ও বাংলা লোকসাহিত্যে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, কবি রওশন ইজদানীর রচনা ও সাহিত্যচর্চা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা কবি রওশন ইজদানীর বিখ্যাত গ্রন্থ ‘খাতামুন নাবীঈন’ থেকে কাব্য পাঠ, ‘চিনু বিবির পুথি’ আবৃত্তি এবং ‘বেজনী মেয়ের’ ও ‘কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড়’ শীর্ষক নৃত্য পরিবেশন করেন।

এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা কবির সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ