মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ইয়াবাসহ নেত্রকোণায় একজন আটক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান।

ইয়াবাসহ নেত্রকোণায় একজন আটক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান।

মহিউদ্দিন ​নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো: জামাল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে পূর্বধলা থানাধীন কুমুদগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো: নাজমুল হক-এর নেতৃত্বে একটি রেইডিং টিম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ শ্যামগঞ্জ-দুর্গাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। দুপুর ১:০০ টা থেকে ২:২০ টা পর্যন্ত চলা এ অভিযানে ৯০৫ (নয়শত পাঁচ) পিস ইয়াবাসহ জামাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
​উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৯০.০৫ গ্রাম ওজনের ৯০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া আসামির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ​গ্রেফতারকৃত মো: জামাল মিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নলজুড়া (কুল্লাগড়া ইউপি) গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুনের ছেলে।
​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ