রবিবার, 15 নভেম্বর 2026 · 22:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রীড়াঙ্গন

আন্তর্জাতিক ফুটবলে রোনালদো – বেনজেমাকে ছাড়িয়ে আরো একধাপ এগিয়ে এমবাপ্পে!

আন্তর্জাতিক ফুটবলে রোনালদো – বেনজেমাকে ছাড়িয়ে আরো একধাপ এগিয়ে এমবাপ্পে!

ক্রীড়া ডেস্ক| জনতার দেশঃ
এল ক্লাসিকোতে বার্সেলোনাকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। এমন পারফরম্যান্সে লস ব্লাঙ্কোসদের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
জোড়া গোল করে ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে।
রোনালদো ও বেনজামা এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে দুটি করে গোল করেছেন একবার করে। তবে কিলিয়ান এমবাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোতে জোড়া গোল করলেন।
পরিসংখ্যানভিত্তিক প্ল্যাটফর্ম ‘স্ট্যাটমিউজ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করার সংখ্যায় রোনালদো ও বেনজেমাকে ছাড়িয়ে গেছেন এমবাপে।
ম্যাচে প্রথমার্ধে ভাগ্যের সহায়তায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। পরে এদুয়ার্দো কামাভিঙ্গার বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তার জোড়া গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে রিয়াল।
এল ক্লাসিকোয় এমন পারফরম্যান্সে রিয়ালের জয়ের নায়ক হয়ে ওঠার পাশাপাশি ব্যক্তিগত পরিসংখ্যানেও নতুন উচ্চতায় পৌঁছেছেন ফরাসি তারকা।

তথ্য ও ছবিঃ সংগৃহিত।

টপিক: ক্রীড়াঙ্গন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ