রবিবার, 15 নভেম্বর 2026 · 22:38
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
ক্রীড়াঙ্গন

এবার টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!

এবার টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে টস জিতে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিদ্ধান্ত নেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ টেস্টের একাদশে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় তিনি বলের আঘাতে চোট পান। চোটের কারণে মুশফিক ছিটকে পড়ায় তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
মিরপুরের চেনা উইকেটের সুবিধা নিতে তিন স্পিনার সমন্বয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের পাশাপাশি রয়েছেন নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে জুটি বাঁধছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই চক্রের বাকি থাকা ৬টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জয় প্রয়োজন টাইগারদের। তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, দীর্ঘমেয়াদী সমীকরণ বা ফাইনালে যাওয়ার চাপ না নিয়ে তাদের মূল মনোযোগ এখন শুধুই এই মিরপুর টেস্ট জয় করা।
অন্যদিকে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিয়ে কোনো সমীকরণ না থাকলেও সেরা পাঁচে থেকে চক্র শেষ করাই তাদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
সূত্র: গণ মাধ্যম।

টপিক: ক্রীড়াঙ্গন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ