জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) থেকে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় এলাকার সুবিধাবঞ্চিত, দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হয়।
তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে।
ফ্যামিলি কার্ডকে পরিবারের সুরক্ষা ও জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষ যেন এ কর্মসূচির সম্ভাব্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা জরুরি। এ ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্টদের সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের এ উদ্যোগের সুফল যেন প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর কাছে পৌঁছায়। কোনো যোগ্য পরিবার যেন তথ্যের অভাবে বা অন্য কোনো কারণে সম্ভাব্য সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা।
জনগণের কল্যাণে, পরিবারের সুরক্ষায়—ফ্যামিলি কার্ড।