• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত! কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান! এমপি হলে সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার হোসেন! কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস! রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বি*স্ফোরণে১২ জন নি*হতের মধ্যে ২ বাংলাদেশি সনাক্তঃ হতাহত অনেক! বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ!

‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত!

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে আজ ১১ অক্টোবর, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকার শাহবাগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ  উদ্যোগে আয়োজিত সমাবেশটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা নগর শাখার সহ-সভাপতি পঙ্কজনাথ সূর্য, কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং ঢাকা নগর শাখার সভাপতি নওশিন মুসতারি সাথী, বাংলাদেশ যুব ফ্রন্টের ঢাকা নগর শাখার আহ্বায়ক রবিউল করিম নান্টু এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সমাবেশে নওশিন মুসতারি সাথী বলেন, “ভারতের ভোটার তালিকায় কারচুপি করে ভোটাধিকার হরণের অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। ছাত্র-যুবকরা তার পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছে। এই আন্দোলন দমনের উদ্দেশ্যে ভারত সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি দমন-পীড়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে, বিজেপির ছাত্রসংগঠন ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ভাড়াটে দুর্বৃত্তদের ব্যবহার করে আন্দোলনের নেতৃত্বকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। গতকাল ১০ অক্টোবরের কর্মসূচির আগে আন্দোলনের বহু নেতাকে আটক করেছে পুলিশ। দমন-পীড়ন এবং গ্রেফতার করে গণ-আন্দোলন থামানো যায় না, এর অন্যতম উদাহরণ ‘২৪ এর গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দমন-পীড়ন এবং আন্দোলনের অভূতপূর্ব বিজয়। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে আটককৃতদের মুক্তি দিতে হবে এবং ন্যায়সংঙ্গত আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ করতে হবে।”
‎
‎রাশেদ শাহরিয়ার বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে নৃশংস দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের কথিত দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করে। একই সঙ্গে, এই গণপ্রতিরোধ সমকালীন বিশ্বব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থার গভীর সংকটকে স্পষ্ট করে তোলে এবং বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী গণআন্দোলন গড়ে তোলার সম্ভাবনাকে সামনে নিয়ে আসে। এ ঘটনা প্রমাণ করে বিশ্বব্যাপী বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম ছাড়া শেষ পর্যন্ত জনগণের বিজয় অসম্ভব।”
‎
‎তিনি আরও বলেন, “আমরা ভারত সরকারের প্রতি আন্দোলনের গণদাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে, ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে তাঁদের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানাই এবং তাঁদের প্রতি বিপ্লবী সংহতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।”
‎
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category