• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত! কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান! এমপি হলে সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার হোসেন! কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস! রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বি*স্ফোরণে১২ জন নি*হতের মধ্যে ২ বাংলাদেশি সনাক্তঃ হতাহত অনেক! বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ!

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান!

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দূর্গাপূজাকে সামনে রেখে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে শহরের হাজীপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও সহ দপ্তর সম্পাদক শিবু পোদ্দারসহ প্রমুখ।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন মহালয়া মহোৎসব উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেছেন,সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির যে একটি মিলবন্ধন রয়েছে তা চাকুরী করার সুবাদে এই জেলায় যোগদান করেই অনুধাবন করতে পেরেছি। তিনি আসন্ন শারদীয় দূর্গার্পূজায় সকল হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন,আমি আশাবাদী আগামী ১৭ই অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই মহোৎসবের পরিসমাপ্তি সুন্দরভাবে সম্পন্ন হবে। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে যেখানে,পুলিশ,র‌্যাব,আনসার ও বিজিবির সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ব্যবস্থা করে রাখা হয়েছে।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category