• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস! রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বি*স্ফোরণে১২ জন নি*হতের মধ্যে ২ বাংলাদেশি সনাক্তঃ হতাহত অনেক! বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

মনিরুল ইসলাম আকন্দ সোহেল(স্টাফ রিপোর্টার): নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বাঁচাতে গিয়ে আরেক ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। দুই অবুঝ শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে। তাদের নাম মুয়াজ (৭) ও আরাফাত (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার বিপদ দেখে অপর ভাই তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার সময় তাদের বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

সকালে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। দুই অবুঝ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যুর এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় শোক ও বেদনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category