• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস! রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বি*স্ফোরণে১২ জন নি*হতের মধ্যে ২ বাংলাদেশি সনাক্তঃ হতাহত অনেক! বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়!

নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস!

Reporter Name
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেন ।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্ঠাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোঃ সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় প্রকল্পের গবেষকেরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রী সামনে তুলে ধরেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কোয়েট) অধ্যাপক ড. মো:: খালেকুজ্জামান মানব বর্জ্য, পয়শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্যএবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
গবেষকদের উদ্ভাবিত প্রকল্পটি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী এবং এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটি এল)প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন কুয়েটের গবেষকরা।
গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনে ও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা।
এ সময় গবেষকরা জানান পরবর্তী ধাপে প্রতিদিন এক থেকে তিনটন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।
তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রযুক্তটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক সাড়ে ৬ হাজার থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। তবে এ সম্ভাবনা বাস্তবায়নে প্রযুক্তিটির বৃহৎ পরিসরে কার্যকারিতা ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই প্রয়োজন।
প্রকল্প সংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা সরকারি সহায়তায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে জ্বালানি আমদানি নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশ দূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্প বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ মাসুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category