• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
নরসিংদী রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু! পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ! নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু! ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্ক্যান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন! নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার! ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেল কেরানীগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক! ১০০ দিনে ১০ লাখ লা* শ! আর সেই শ্মশান থেকে জন্ম নিলো আফ্রিকার সিঙ্গাপুর! অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই! ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি! নারায়ণগঞ্জে যুবক নিখোঁজের পর পরিবারের কাছে ফোন, ‘শিশির আমাদের কাছে!

ক্যান্সারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন!

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ

এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার।

ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। তাঁর নিয়মিত চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবার।

দীর্ঘদিন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন ফারজানা আফরোজ কুমি। বর্তমানে ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন হচ্ছে নিয়মিত চিকিৎসা ও ওষুধ। তবে ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় পরিবারের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় তাঁর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হতে পারে।

আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম
নাম: Farzana Afroz
ব্যাংক: Trust Bank, Uttara Branch
ঠিকানা: Garib-e-Newaz Avenue
অ্যাকাউন্ট নম্বর: 00550310013503
বিকাশ: 01712880901

ফারজানা আফরোজ কুমির চিকিৎসার এই সংকটময় সময়ে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category