আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সহকর্মীদের সঙ্গে বাক বিতন্ডার জেরে দেশটির আধা সামরিক বাহিনীর( সিআইএসএফ)জোয়ানের এলোপাথাড়ি গুলিতে একজ্যেষ্ঠ কর্মকর্তা সহ অন্তত ৪ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদ মাধ্যম ‘এনডিটিভির’ প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে সন্ধ্যা, পৌনে সাতটার দিকে কাঠুয়ার বাসুহলী এলাকার মাসকাগ্রামে অবস্থিত সেবাবিদ্যুৎ প্রকল্পে মোতায়েনরত (সিআইএসএফ) এর সদস্যদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। তুচ্ছ তর্কাতর্কির জেরে (সিআইএসএফের) এক সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে (সিআইএসএফের) জেষ্ঠ এক কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব ইন্সপেক্টর লক্ষণ সিং, কনস্টেবল রফিক আহমেদ কনস্টেবল সন্দীপ কুমার।
অভিযুক্ত জোয়ানের নাম অবধেশ কুমার সিং । তিনি (সিআইএফএফ) এর হেড কনস্টেবল হিসেবে কর্মরত।
সিআইএসএফের সদস্যরা বলেছেন সহকর্মীদের সঙ্গে বাক বিতান্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে প্রবেশ করেন অবধেশ কুমার সিং। তার নিজের নামে বরাদ্দ থাকা একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের লক্ষ্য করে বৃষ্টির মত গুলি চালান তিনি।
সিআইএসএফের একাধিক সূত্র বলেছে ওই ঘটনার সময় তার কাছে ১৫০ রাউন্ড তাজা গুলি ছিল।
অবধেশ এর গুলিতে গুরুতর আহত এসএফএর ৪ সদস্যকে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের একটি হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর পরই স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। অভিযুক্ত অবধেশ কুমার সিং কে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ কি কারনে এমন নৃশংস ঘটনার সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্যসূত্রঃ
# এনডিটিভি (ভারত)
ছবিঃ
# সংগৃহিত।