• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
ইরাকের মরুভূমিতে একটি জমকালো বিয়েতে ১৪০০ ভেড়া ও ছাগল এবং ২৭০টি উট জবাই! মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩! মধ্যপ্রাচ্য থেকে যুক্ত রাষ্ট্রের সামরিক ঘাঁটি গুটিয়ে চলে যেতে বাধ্য করা হবে — ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির হুশিয়ারি! বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত! নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগেও বাংলাদেশীদের জয়জয়কার! ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত!

নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগেও বাংলাদেশীদের জয়জয়কার!

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ
বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ বিভাগে(এন ওয়াই পি ডি) নিয়মিত অফিসারদের পাশাপাশি ট্রাফিক বিভাগেও বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। সম্মানজনক পেশা এবং ভালো বেতনের জন্য অনেক বাংলাদেশী এখন যোগ দিচ্ছেন (এনওআইপিডির) ট্রাফিক বিভাগে। বর্তমানে এক হাজারেরও বেশি বাংলাদেশি এজেন্ট কর্মরত আছেন ট্রাফিক বিভাগে। যাদের মধ্যে শীর্ষস্থানীয় পদ ট্রাফিক ম্যানেজার ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন অনেকেই।
এদিকে ট্রাফিক এজেন্ট থেকে সুপারভাইজার পদে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুতি ক্লাসের আয়োজনের মাধ্যমে তাদের সহায়তা এগিয়ে এসেছে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (BAPA)
গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের ‘উইন্স জ্যামাইকা মুসলিম সেন্টারে’ অনুষ্ঠিত চতুর্থ ও শেষ প্রস্তুতি ক্লাসে বিপুল সংখ্যক বাংলাদেশী ট্রাফিক এজেন্ট অংশ নেয়।
উল্লেখ্য নিউ ইয়র্ক পুলিশ বিভাগের দুই শতাধিক নিয়মিত কর্মরত রয়েছেন যাদের মধ্যে নির্বাহি কর্মকর্তা, ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন দুইজন বাংলাদেশী।
আরো কয়েকজন এই পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এছাড়া লেফটেন্যান্ট ও সার্জেন পদে বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন আরো অর্ধশত,যাদের মধ্যে বেশ কয়েকজন নারী কর্মকর্তা রয়েছেন।
এটি নিঃসন্দেহে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশীদের জন্য বড় অর্জন বটে।
তথ্য সূত্র
#বিবিসি
# রয়টার্স
# বাসস
ছবি:
সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category