• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ! ঠাকুরগাঁওয়ে ৮১ তম পুলিশ সুপার, এর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত! নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে ২ শীর্ষ সন্ত্রাসী গ্ৰেফতার! সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু! ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত! নরসিংদীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা প্রকল্পের কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎঃ দুদকের অনুসন্ধানে ওঠে এসেছে এক ভয়ানক দুর্নীতির তথ্য! জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি! নারীবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে নানা উদ্যোগ পুলিশের! “নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত” টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক!

সাইবার অপরাধ মোকাবেলায় আগামী সপ্তাহ থেকেই বিশেষায়িত ইউনিট গঠন করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ!

Reporter Name
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আগামী সপ্তাহ থেকেই বিশেষায়িত সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। নতুন এই ইউনিটের শাখা মেট্রোপলিটন বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। পাশাপাশি থানা ও জেলা পর্যায়ে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম দিয়ে ইউনিটকে শক্তিশালী করা হবে।
আজ শনিবার ২৬ সেপ্টেম্বর পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজারবাগ অডিটোরিয়ামে পদক প্রধান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এই ইউনিটের নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি থাকবেন। পুলিশ সদর দপ্তরে এ।পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান,নতুন ইউনিটের শাখা সব মেট্রোপলিটন বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে।
থানা ও জেলা পর্যায়ে সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগেই এ বিষয়ে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব সাইবার অপরাধ জটিল ও বড় পরিসরে হবে সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে আনা হবে। আর জেলা বা বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই মোকাবেলা করা হবে।
পুলিশে জনবল নিয়োগের বিষয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, চাহিদা অনুযায়ী বিভিন্ন পদে ব্যাপক হারে কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ পুলিশকে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত করার উপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় স্বতন্ত্র ইউনিট চালুর পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রযুক্তি ও সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
তবে প্রযুক্তির পাশাপাশি জনগণের আস্থা অর্জনকেও সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়ঃ প্রযুক্তি যতই আধুনিক হোক জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যক্ষেত্রে সফল হতে পারবেনা।
পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তি সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
মনে রাখতে হবে পুলিশ জনতার সম্মিলিত উদ্যোগেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category