• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন! স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ! নরসিংদীতে নদী দূষণরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ নরসিংদী সদরের এমপি খাইরুল কবির খোকন! দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন! ৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ! পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা!

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৭ বোতল নেশা জাতীয় সিরাপ ও ১৬৩০ পিস ট্যাবলেট জব্দ।  ​

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

​
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

  • চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামস্থ একটি বাঁশবাগান (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ১.৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে)।
    ​ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল ০৭ আগস্ট ২০২৬ তারিখ ভোররাতে


    ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।
    ​
    ​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে।​অভিযানকালে বিজিবি দল শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও ১৬৩০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
    ​
    ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন—
    ​“বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category