• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন! স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ! নরসিংদীতে নদী দূষণরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ নরসিংদী সদরের এমপি খাইরুল কবির খোকন! দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন! ৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ! পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা!

পুলিশ সুপারের নির্দেশে বদলগাছীতে ডিবির অভিযান, এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার।

Reporter Name
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ রাফি হোসেন :
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বদলগাছী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের আগে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, বদলগাছী থানাধীন দোনাইল এলাকায় রুমা (২৫) নামে এক নারীর বসতবাড়ির সামনে তার বাবা ও অপর এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে জড়িত রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে রুমা দৌড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত ইসরাইল (৫৩), পিতা- ইনছের আলী, সাং- উত্তর পাইকপাড়া, থানা ও জেলা- নওগাঁকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে থাকা সাদা পলিথিন থেকে এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় ইসরাইলের সহযোগী সুব্রত মালী (৪০), পিতা- প্রদীপ মালী, সাং- হরেকৃষ্ণপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category