• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

রায়পুরায় অপরাধ দমনে প্রতিবন্ধকতার মূল কারণ। ধর্ষণ, হত্যা ,খুন, গোষ্ঠীগত দাঙ্গা,বন্দুক যুদ্ধ লেগেই আছে প্রতিনিয়ত, পরিত্রাণের উপায় কি?

Reporter Name
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ক্রাইম ডেস্ক| দৈনিক জনতার দেশ :

নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।  অভিযোগের পর রায়পুরা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মজিবুর রহমান এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স   গতকাল ৩ আগস্ট সোমবার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধর্ষণকারীরা ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি।পালাক্রমে ধর্ষণের পর তারা নিজেদের মোবাইল ফোনে সেই দৃশ্যের ভিডিও  ধারণ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের দিপু মিয়া (২২) ও একই গ্রামের রাকিব হাসান রুবেল (২৬)। ঘটনার সত্যতা জানতে “দৈনিক জনতার দেশ “ক্রাইম ডেস্ক থেকে  রায়পুরা থানার ওসি মজিবুর রহমান এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিরূপণ করেন। অপরাধীরা এখন কোন অবস্হায় আছে জানতে চাইলে তিনি বলেন,আসামীদের গ্রেফতার করে থানায় আনার পর যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের কে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে।

২৪ টি ইউনিয়ন অধ্যুষিত রায়পুরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা এবং অপরাধের অভয়ারণ্য হিসেবে কুখ্যাতি অর্জন করেছে।সারা বছর চরাঞ্চল বর্তী ৮ টি ইউনিয়নে গোষ্ঠীগত দাঙ্গা,হত্যা,খুন বন্দুক যুদ্ধ লেগেই আছে।পুলিশের জনবল সংকট,যানবাহনের অপ্রতুলতার কারণে থানা পুলিশের পক্ষে অপরাধের বিশাল এরিয়া নিয়ন্ত্রণ করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না।  পাশাপাশি রাজনৈতিক সংঘাত, অস্থিতিশীলতা মোকাবেলায় স্বল্প সংখ্যক পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রায়পুরা থানাকে হিমসিম খেতে হচ্ছে। থানা পুলিশ প্রশাসন এখন  রায়পুরার মাদক সিন্ডিকেটের চুনোপুঁটি রাঘব বোয়ালদের ধরতে নির্ঘুম দিন কাটাচ্ছেন।

‘এখন মরার উপর খরার ঘা’ধর্ষণ মহামারী যুক্ত হওয়ায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তলানিতে ঠেকেছে।  অপরাধ বিশেষজ্ঞ দের মতে,রায়পুরা থানাতে জনবল বৃদ্ধির পাশাপাশি কমপক্ষে আরো তিনটি পিকআপ,৪টি স্পীড বোট সরবরাহ করা হলে অপরাধ প্রবণ এলাকা গুলোতে অতি দ্রুত যেমন পৌঁছা যাবে পাশাপাশি সকল অপরাধী গ্রেফতারে ও পুলিশ আরো সক্রিয় হবে।

“নইলে যেই লাউ সেই কদু” অবস্হায় নিস্ক্রিয় গতিতে চলবে প্রশাসন।চরাঞ্চলের নদী বিধৌত দুর্গম এলাকা গুলোতে যাতায়াতের একমাত্র বাহন হতে পারে স্পিডবোট।সড়ক পথে কোন যোগাযোগ ব্যবস্হা নেই।

মোটর বাইকে বিস্তীর্ণ মেঘনা-আড়িয়লখাঁ আর ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে অপরাধী পাকড়াও সম্ভব নয় স্পীড বোট ছাড়া।

রায়পুরার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখিত যান বাহন সরবরাহে সরকার উদ্যোগী হবেন কি?

ছবি:

প্রতীকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category