• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ!

কাশিয়ানীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে কৃষিজমি ও সড়ক একাধিক স্থানে প্রকাশ্যে চলছে বালু উত্তোলন; দ্রুত অভিযান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি।

Reporter Name
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে ড্রেজার পরিচালনা করে বালু উত্তোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় কৃষিজমি, গ্রামীণ সড়ক ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজপাট–তেতুলিয়া–নাটগ্রাম সড়কের পশ্চিম পাশে পরপর তিনটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া রাজপাট দক্ষিণপাড়ায় আরও দুটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। একইভাবে শুক্তগ্রাম নন্দীবাড়ি প্রধান সড়কের দক্ষিণ পাশে একটি এবং শুক্তগ্রামের পশ্চিমে ধোপাপাড়ার দক্ষিণ পাশে আরও একটি ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। ভারী যন্ত্রপাতি চলাচল ও মাটি অপসারণের ফলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বসতভিটা ও আশপাশের পরিবেশও হুমকির মুখে পড়েছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিধস, সড়ক ক্ষয় এবং ফসলি জমির স্থায়ী ক্ষতি হতে পারে।
এ বিষয়ে রাজপাট ইউনিয়নের তহশিলদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়ে আমি কিছু জানি না। খবর পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় অনেকেই ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না। তাই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category