ডেক্স রিপোর্ট :
আওয়ামী লীগ সরকারের সুবিধা ভোগী ও অতিমাত্রায় উৎসাহী বলে পরিচিতপুলিশের ডি আই জি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সরকার। তাদের বিরুদ্ধে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন নিপীড়নের অভিযোগ রয়েছে। গত ২২ এপ্রিল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখা রাষ্ট্রপতির আদেশ ক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।সিনিয়র সচিব মাহবুবুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদের চাকুরি থেকে অবসর দেওয়া হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন,১. পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ডক্টর এ এফ এম মাসুম রব্বানী ২. টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন ৩.রংপুর পিটিসির কমান্ড্যান্ট আশরাফুজ্জামান ৪. এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ৫.ডিআইজি মনিরুল ইসলাম ৬.নৌ পুলিশের ডিআইজি আবুল ফায়েজ ৭.পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ৮.এপিবিএন হেডকোয়াটারের ডিআইজি মনিবুর রহমান ৯.রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন ১০. পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম ১১. শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক ১২.পুলিশ টেলিকম এর ডিআইজি আমিনুল ইসলাম১৩. এপিবিএন এর ডিআইজি সালমা বেগম।
বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর জনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র:
# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ – ১ শাখা।
# দৈনিক আমার দেশ।
# দৈনিক যুগান্তর।
# দৈনিক প্রথম আলো।
# দৈনিক নয়াদিগন্ত।