শিরোনাম :
শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা (২৩)কে গ্রেফতার।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

জেলা পুলিশ নরসিংদী
(২৪ ফেব্রুয়ারি , ২০২৬)

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: গত ১৭/০২/২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় বেলাব থানাধীন ইব্রাহীমপুর সাকিনস্থ ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করে নরসিংদী জেলা গোয়েন্দা সংস্থা। স্হানীয় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নরসিংদীন বেলাব থানা পুলিশ, নরসিংদী এবং পিবিআই, নরসিংদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ সহযোগিতার সহায়তায় মৃতদেহের পরিচয় উৎঘাটন করে পরিবারের লোকজনকে ঘটনা অবহিত করা হয়। ডিজিস্ট মিজান মিয়ার মাথা, চোখ, নাক, কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের ব্যবস্থা করে। উক্ত ঘটনায় ডিজিস্ট মিজান মিয়া এর ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে এজাহার দায়ের করায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।

পরবর্তীতে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, নরসিংদীর এসআই/মোবারক হোসেন, এসআই/জসিম উদ্দিন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) তমাল সরকার, বেলাব থানা, নরসিংদীগণ ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, সাং-ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা-বেলাব, জেলা-নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি, রাত ০২:৩০ ঘটিকায় নওগা জেলা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪) বিজ্ঞ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category