শিরোনাম :
ধর্মীয় দৃষ্টিকোন থেকে সুন্নী খারেজী ও রাফেজী সম্প্রদায় —– মাকতুবাত শরীফ। শাপলা চত্বর গণহত্যা মামলা আসামি হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ- আল -মামুন। সংরক্ষিত নারী আসন এবং সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল নিজের অ*স্ত্র দিয়ে গু*লি করে আত্ম*হত্যা। টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ।
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকালাস মাদুরো কে সস্ত্রীক তুলে নিয়ে গেছে মার্কিন ডেল্টা ফোর্স।

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :
দক্ষিণ আমেরিকার দেশ ভেনে জুয়েলায় আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনী। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ  প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে  পোস্টে এ ঘোষণা দেন।
এর মাধ্যমে ১৯৮৯ সালে পানামায় প্রথম লাটিন আমেরিকার কোন দেশে এমন সরাসরি আগ্রাসন চালানো মার্কিন বাহিনী। এ হামলার মাধ্যমে অঞ্চলটিতে মার্কিন বিরোধী এক শাসককে সরিয়ে দিল যুক্তরাষ্ট্র। নিকোলাস মাদুরো ১৯৬২ সালের ২৩ নভেম্বর ভেনিজুয়েলার রাজধানী কার কাসে এক শ্রমজীবী পরিবারে জন্ম নেন।তার বাবা ছিলেন একজন ট্রেড ইউনিয়ন নেতা। প্রাথমিক জীবনে কারাকাসে বাস  চালাতেন মাদুরো।
১৯৯২ সালে তৎকালীন সেনা কর্মকর্তা হুগো শ্যাভেজ সামরিক অবদান করতে গিয়ে ব্যর্থ হয়ে কারাবন্দি হন। ওই সময় নিকোলাস মাদুরো বন্দি শ্যাভেজের মুক্তি চেয়ে প্রচারণা চালান তিনি। কারা মুক্তির পর ১৯৯৭ সালে শ্যাভেজ ফিফ্থ রিপাবলিক মুভমেন্ট নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। মাদুরো এতে যোগ দিয়ে ১৯৯৮ সালে দলটির পক্ষ থেকে কারাকাসের  ক্যাপিটাল ডিস্ট্রিক্ট থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর ধীরে ধীরে তিনি পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট  হিসাবে নিযুক্ত হন। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো দলীয় প্রধান নির্বাচিত হন। একই বছরের ১৪ এপ্রিল নির্বাচনে জয়ী হয়ে এক্সিডেন্ট হিসেবে দায়িত্ব  নেন তিনি।
তার শাসন আমলে অর্থনৈতিক সংকট ব্যাপক আকার ধারণ করে। তার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি ও স্বৈরশাসন চালানোর অভিযোগ উত্থাপন করা হয়।
২০১৪ ও২০১৭ সালে ভেনেজুয়েলায় তার বিরুদ্ধে  দেশ ব্যাপী বিক্ষোভ  হয়। মাদুরার শাসনামলে বিভিন্ন সময়ই আমেরিকা ও বিভিন্ন শক্তির কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়ে ভেনেজুয়েলা।
২০১৪ সালে নির্বাচনে জয়ের পর তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো কিন্তু এ নির্বাচনের ফলাফল নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।বিক্ষোভ কারীদের  অভিযোগ নির্বাচনের ফলাফলে জালিয়াতি করা হয়েছে। এরই মধ্যে গত বছর ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন দেশটির কুখ্যাত ট্রেন ‘দ্য আরাগুয়া গ্যাং’ যুক্তরাষ্ট্রে মাদক পাচার করে মার্কিন তরুণ সমাজকে বিপথগামী করছে এর সঙ্গে মাদুরো সরাসরি জড়িত।
এর জেরে ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান   শুরু করে যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি, শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে  অভিযান চালিয়ে মাদুরোকে সস্ত্রীক  গ্রেপ্তার করে নিয়ে যায় মার্কিন বাহিনী।
গত শনিবার ভোরে মার্কিন ডেল্টা ফোর্স এই অভিযান পরিচালনা করে।ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে,মাদুরোকে গ্রেফতারের আগে  মার্কিন বিমান বাহিনী
জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা বিমান ঘাঁটি,পোর্ট লা গুয়াইরা, ফুয়ের্তে টিউনা এবং হিগুয়েরোট বিমান বন্দরে  অসংখ্য বোমা নিক্ষেপ করে রানওয়ে বিকল করে দিয়েছে।অগ্নিকাণ্ডে পুড়ে গেছে রাডার স্টেশন,অফিস সহ গুরুত্বপূর্ণ  টেকনিক্যাল সরঞ্জামাদি।
এই ঘটনায় ভেনিজুয়েলার মিত্র দেশ রাশিয়া, কিউবা,চিলি,কলম্বিয়ার প্রেসিডেন্ট ভেনিজুয়েলার ওপর
মার্কিনী আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি  এটিকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হুমকি বলে  উল্লেখ করেছেন।
তথ্যসূত্র:
# দৈনিক আমার দেশ।
# আল জাজিরা টেলিভিশন।

# ছবি ক্রেডিট: প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category