• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

নারীলোভী এক পুলিশ কর্মকর্তা (সাবেকঅতিরিক্ত পুলিশ সুপার) আলেপ উদ্দিনের “ক্রাইম হিস্ট্রি” Rab এর জল্লাদ হিসাবে ছিল যার কুখ্যাতি।

Reporter Name
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মো: মাহবুবুর রহমান খান:

পুলিশের   সাবেক ৫ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও Rab এর সাবেক কর্মকর্তা মো. আলেপ উদ্দিনকে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন কারাগারে।চাকুরিচ্যুতি তালিকা সম্ভাব্য ঝুঁকিতে আছেন।২০১১ সালে ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে বন্দিকে গুম করে স্ত্রীকে ধর্ষণেরও অকাট্য প্রমাণ মিলেছে।তিনি তার আকাম কুকামের সফলতার জন্য পরপর দুইবার প্রেসিডেন্ট পদক পিপিএম অর্জন করেছেন।

*আলেপ উদ্দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য*

শিক্ষাজীবন ও কর্মজীবন: তিনি ৩১তম বিসিএস কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন।কর্মজীবনে তিনি এলিট ফোর্স  Rapid Action  Battalion  (  Rab) এবং সর্বশেষ বরিশাল রেঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত ছিলেন।

*জুলাই হত্যাকাণ্ড মামলা*

৫ আগস্ট ২০২৪ সালে যাত্রাবাড়ীতে জোবায়ের ওমর খান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

*মানবাধিকার লঙ্ঘন ও ধর্ষণ*

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাঁর বিরুদ্ধে গুম, নির্যাতন এবং গুমের শিকার এক ব্যক্তির স্ত্রীকে ভয় দেখিয়ে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধের প্রমাণ পেয়েছে। আলেপ উদ্দিনের বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, জুলাই হত্যাকাণ্ড, বা তাঁর বিগত দিনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে অনেক নেতিবাচক তথ্য পাওয়া গিয়েছে। Rab এর জল্লাদ হিসাবে সমগ্র বাহিনীতে তার কুখ্যাতি রয়েছে। ‘জল্লাদ’ খ্যাতি পেয়েছিলেন।  তার অপরাধ কর্মের আরেক সহযোগী সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফারুকী এবং আলেপ উদ্দিনের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি তাদের ক্রাইম হিস্ট্রিতে উল্লেখ করেছেন–  Ex-SP Farooqui, ex-ASP Alep sent to jail in July uprising killing caseTranslated — Dhaka Metropolitan Magistrate Begum Afnan Somi passed the order as police produced the duo before the court after end of their two-day remand in the case and pl…Bangladesh Sangbad Sangstha (BSS)Proof found of ex-ASP Alep raping enforced disappearance victim’s …Translated — “The most heinous act committed by this Alep Uddin was that he threatened the wife [of killing her husband] of an enforced disappearance victim and raped her mu…The Business Standardহত্যা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ২ দিনের রিমান্ডেNov 14, 2024 — ছাত্র-জনতার অভ্যুত্থানে একজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের মামলায় বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

*ক্রাইম হিস্ট্রি অব-আলেপ উদ্দিন *

এক ভিকটিমের স্বামী সকাল বেলা তার কর্মস্থলে যাবার জন্য  নিজ বাসা থেকে বের হন। ঠিক তখনই র‍্যাবের লোকজন কালো গাড়িতে করে গুম করে তাকে নিয়ে যায় আয়নাঘরে।

সেখানে নিয়ে র‍্যাব অফিসাররা প্রথমে তাকে মিথ্যা জবানবন্দি দিতে বলে। কিন্তু সে জবানবন্দি দিতে রাজি হয় না। কারণ সে এসব অপরাধ করেনি।

জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তার সারা শরীরে পিটানো হয়, ইলেকট্রিক শক দেয়া হয়, নখ তুলে ফেলা হয়। এভাবে ২৫ দিনের মতো রিমান্ডে রাখা হয় তাকে।

এরপর তাকে জঙ্গি মামলা, ব্যাংক ডাকাতির মিথ্যা মামলা দিয়ে ২৩ মাসের জেল দেয়া হয়। জেলেও অমানুষিক নির্যাতন করা হয় তাকে।

সে বারবার অনুরোধ করে বলেছিল- আমি সাধাসিধে মানুষ, এসব অপরাধ করিনি।

কিন্তু তবুও তাকে ছাড়েনি কারণ তার মুখে দাঁড়ি ছিল, পড়নে পাঞ্জাবি ছিল। দাঁড়ি, টুপি থাকলেই আয়নাঘরে সবচেয়ে বেশি টর্চার করা হতো।

এভাবে দীর্ঘদিন পর ২০১৮ সালে জেল থেকে ছাড়া পায় সে। ততদিনের তার অফিসের চাকরিটা চলে গেছে। তাই নিজের ব্যবসাটাকে একটু গুছানোর চেষ্টা করতে থাকে সে।

কিন্তু ব্যবসা গুছানোর মাঝখানেই র‍্যাব আবারও তাকে গুম করার চেষ্টা করে। এবারে টের পেয়ে পালিয়ে যায় সে। তাই র‍্যাবের লোকজন এবারে তার বউ এবং শালাকে তুলে নিয়ে যায়। সে ধরা দিলে তার বউকে ছাড়বে এমন শর্ত দেয় র‍্যাব।

স্ত্রীকে তুলে নিয়ে তিন দিনের মতো রেখেছিল র‍্যাবের বিশেষায়িত আয়নাঘরে। সেখানে স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি এবং বাজে ইঙ্গিত দেয়া হয়।

বউ এবং শালাকে তুলে নিয়ে যাওয়ায় লোকটা এবার ধরা দেয়। তাকে আবারও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় র‍্যাব-১১ এর আয়নাঘরে।

স্বামী যখন আয়নাঘরে বন্দী তখন র‍্যাব অফিসার আলেপ উদ্দিনের নজর যায় লোকটার স্ত্রীর উপর।

প্রথম প্রথম বলতো- আপনি একা একা কেমন আছেন? আসেন আমরা বসে আড্ডা দেই। আমাকে সময় দেন আপনার স্বামীকে আয়নাঘর থেকে ছেড়ে দিব।

কিন্তু স্ত্রী এসবে রাজি হয় না।

এতে র‍্যাব অফিসার আলেপ উদ্দিন রেগে যায় এবং মামলার নথি থেকে ঠিকানা নিয়ে মহিলাটার বাসায় চলে যায়। বাসায় গিয়ে জোর করে রুমে ঢুকে মহিলাকে ধ*র্ষণ করতে চায় আলেপ উদ্দিন।

কিন্তু সেদিন বাসার দারোয়ান থাকায় সেটা আর সম্ভব হয়নি।

বাসায় সুবিধা করতে না পেরে আলেপ এবারে মহিলাকে র‍্যাবের অফিসে ডাকে। মহিলাটা প্রথমে যেতে চায়নি। কিন্তু আলেপ কল দিয়ে বলে সে না গেলে তার স্বামীকে জঙ্গি মামলা দিবে, ক্রসফায়ারে দিয়ে দিবে।

তারপর সেখান থেকে জোর করে মহিলাটাকে নিয়ে যায় ইপিজেডের র‍্যাব অফিসার্স রুমে।সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ*র্ষণ করে। স্বামী কে মামলা থেকে অব্যাহতি এবং ক্রস ফায়ার থেকে বাঁচানোর অজুহাতে তাকে এভাবে কয়েকবার ধর্ষণ করার মত জঘন্যতম অমানবিক কাজটি করেRab কর্মকর্তা এএসপি আলেপ উদ্দিন।

মন্তব্য:

আলেপ উদ্দিনের মত দুশ্চরিত্র, লম্পট পুলিশ অফিসার, তার অন্যায় অপকর্মের সহযোগী সহ সকল নারীলিপ্সু দুর্নীতিবাজ,সম্পদ লুন্ঠন কারী,খুনি,অপরাধী পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত চাকুরিচ্যুত করে কঠিন শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। পুলিশ বাহিনীর গৌরব,সুনাম অক্ষুন্ন রাখতে তথা পুলিশ কে জনগণের প্রকৃত বন্ধু হিসাবে প্রমাণিত করতে এর কোন বিকল্প নেই।কোন ব্যক্তি বা গোষ্ঠীর গৃহপালিত বাহিনী না হয়ে যদি স্বচ্ছ ও স্বাধীন ভাবে পুলিশ নিরপেক্ষ ভুমিকা নিয়ে কাজ করে তাহলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

অনেক সৎ,মেধাবী ও ধার্মিক পুলিশ দেশে আছে বলেই বাহিনীটা এখনো টিকে আছে।

তথ্য ঋণ:

* প্রথম আলো

*যুগান্তর

* ইনকিলাব

* নয়া দিগন্ত

* ইত্তেফাক

* ভয়েজ বাংলা

* যমুনা টিভি

* বাংলা ভিশন

* A TN   নিউজ

বি.দ্র.

প্রতিবেদক-

সম্পাদক – প্রকাশক

দৈনিক জনতার দেশ ( অনলাইন নিউজ পোর্টাল)

ছবিঃ সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category