• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline
ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ!

নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত।

Reporter Name
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীতে শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘির পাড় এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকার অন্তত ৩টি বাড়িতে একযোগে ডাকাত দল হানা দেয় বলে জানা গেছে। ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং ৩ জনকে কুপিয়ে জখম করে।

ভুক্তভোগী কাঁঠালিয়া এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার বিবরণ দিয়েছেন।
মিনহাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল প্রথমে তাঁর বাড়ির গেইট টপকে ভেতরে প্রবেশ করে। এরপর
ভেতরের গেইটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢোকায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতরা সরাসরি তাঁর বেডরুমে ঢুকে পড়ে।
ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এলাকা ছাড়ার সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ৩ জনকে কুপিয়ে জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়।
এই ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category