• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
ব্যালন ডি’অরের হিসাব -নিকাশঃ কে কত পয়েন্ট অর্জন করলো?২৮ পয়েন্ট ব্যবধানে এমবাপ্পে কে হারালো কেইন! গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিটের ঘটনায় নিহত-১! সরকার পাট শিল্প কে পুনরুজ্জীবিত করতে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব! শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামীকাল (রোববার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী! জীবনযাত্রার ব্যয়, গণসেবা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর ক্ষোভ থেকে শুরু হওয়া সর্বশেষ দেশব্যাপী বিক্ষোভে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন! রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র! বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুতে পুলিশের রিমান্ডে নতুন তথ্য দিলেন বন্ধু দীপ! অর্থহীন, বাজনা নির্ভর ব্যান্ড সংগীতের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের কালজয়ী বাংলা গান! আজ ৩১ অক্টোবর এইচ এস সি২০২৬ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে! বিমান বাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াতেই কি জীবন দিতে হলো ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি কে?

বৈরি আবহাওয়ার মাঝেও চট্টগ্রামে বিমানের ফ্লাইট স্বাভাবিক।

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আরাফাত চৌধুরীঃ চট্রগ্রাম,
আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। বুধবার (৮ জুলাই) সকাল থেকে বিমানবন্দরে কোনো অ্যারাইভাল বা ডিপার্চার ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়সূচি অনুযায়ী আগমন ও প্রস্থান ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থান করা প্রায় সব ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।

তবে বুধবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category