• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
দুবাই-মিশর-সুয়েজ ক্যানেলের ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছে বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি! মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন! স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ! নরসিংদীতে নদী দূষণরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ নরসিংদী সদরের এমপি খাইরুল কবির খোকন! দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন! ৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ!

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ১৯।

Reporter Name
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী জেলাকে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন থানা এলাকায় ৬ইং জুলাই রবিবার,অভিযান চালিয়েছে পুলিশ। পৃথক এসব অভিযানে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল সাটিরপাড়া বকুলতলা ও বানিয়াছল কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন—
১/ জয় ওরফে পঁচা (২৮), পিতা- নুরু মিয়া
তার বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।
২/ মোঃ সুমন (২৮), পিতা- শহিদুল ইসলাম।
৩/ মোঃ রিদয় মিয়া, পিতা- আল আমিন।
৪/ সোহেল মিয়া (৪২), পিতা- মৃত জামাল মিয়া তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
৫/ শাহ আলম (৫৫), পিতা- মৃত আব্দুল হাকিম তার বিরুদ্ধে ১টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলা রয়েছে।
বেলাব থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের সাজামূলে ২ জন, পরোয়ানামূলে ৪ জনসহ সর্বমোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পলাশ থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে বারারচর এলাকা থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং অন্য একটি নিয়মিত মামলায় আরও ১ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
রায়পুরা থানা পুলিশ পাড়াতলি ইউনিয়নের আলীনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও মাধবদী থানা পুলিশ দিগন্ত হত্যায় ব্যবহৃত সিএনজি চালকসহ বিভিন্ন পরোয়ানামূলে মোট ০৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
প্রশাসনিক সূত্রে জানা যায়,
নরসিংদী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধ দমন অভিযান আগামীতেও অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category