• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াতঃ প্রতিমন্ত্রী মীর শাহে আলম! মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ফরহাদের বিরুদ্ধে; রাজনৈতিক পরিচয় যাচাইসহ তদন্তের দাবি! টেকনাফে গুজব প্রতিরোধে তরুণদের সচেতনতামূলক কর্মসূচি! দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি! কক্সবাজারে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার! আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক! ভারতের সহকর্মীর গুলিতে আধা সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত! নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যার দায়ে শ্বশুর-শাশুড়ি কে গ্রেফতার! ২ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে স্হায়ী ভাবে চাকরি থেকে বরখাস্ত! বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ১০ টি এয়ারবাস (উড়োজাহাজ)!

নরসিংদীর রায়পুরাতে নিখোঁজের চারদিন পর এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার

Reporter Name
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মাহবুবুর রহমান খান:
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চারদিন পর তাসকিয়া ৭ নামে এক শিশুর অর্ধ গঠিত লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। আজ ২৯ জুন সোমবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তাসকিয়া পাড়াতলী ইউনিয়ন এর মধ্যনগর গ্রামের মামুন মিয়ার কন্যা সন্তান বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে নিখোঁজ হয় এই শিশুটি।অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার।
এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন তাসকিয়ার পরিবার। ৪ দিন অতিবাহিত হওয়ার পর আজ সোমবার সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধ গলিত লাশ দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে তাসকিয়ার পরিবার লাশ শনাক্ত করেন। পরে রায়পুরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে রায়পুরার এসপি সার্কেল বায়েজিদ আহমেদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান,ওসি অপারেশন মো:নাজমুল হাসান,সঙ্গীয় ফোর্স নিয়ে অতি দ্রুত ঘটনাস্হলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত (বেলা আনুমানিক দুপুর ২ টা)ময়নাতদন্তের কাজ অব্যাহত ছিল।
এ ব্যাপারে,রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এর সাথে তার মুঠোফোনে কথা বলতে চাইলে ফোন ব্যস্ত থাকায় পরে ওসি (অপারেশন) মো: নাজমুল হাসান এর সাথে তার মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান, এসপি সার্কেল স্যার,ওসি স্যার ( মজিবুর রহমান) এবং তিনি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের পাশেই অবস্হান করছেন।বিভিন্ন আলামত উদ্ধার সহ লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করছেন বলে জনতার দেশ কে জানান। বিকাল ৩ টার মধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করে লাশ মযনা তদন্তের জন্য (পোস্ট মর্টেম)নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
ওসি নাজমুল আরো জানান,কি কারণে কেন এই শিশুটিকে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটন করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা খুব দ্রুত অপরাধী সনাক্ত করে আইনের হাতে সোপর্দ করবো ইনশাআল্লাহ।
পুলিশের প্রতিশ্রুতির সাথে আমরাও আশাবাদী রায়পুরার এই দুর্গম চরাঞ্চলে এই নিস্পাপ শিশু তাসকিয়ার খুনীরা কোন ভাবেই যেন আত্ম গোপনে থাকতে না পারে।পুলিশ অতি দ্রুত খুনিচক্র কে গ্রেফতার করে এই খুনের রহস্য উন্মোচিত করুক এমনটিই প্রত্যাশা রায়পুরা তথা নরসিংদী বাসীর।
ছবি: সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category