• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Headline
ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ!

নওগাঁ কালিতলায় চুরির ঘটনায় দুর্ধর্ষ চোর গ্রেফতার, উদ্ধার হয় ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা।

Reporter Name
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে চুরির ঘটনায় জড়িত এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ি। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং ৪১ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর উপজেলার কালিতলা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল হাকিম সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা চোর বা চোরের দল তার বাসার দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে মুরাদ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ শহরের চকমোক্তার মাস্টারপাড়া এলাকার বজলুর রশিদের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং ৪১ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ নিজেকে একজন অভ্যাসগত চোর হিসেবে স্বীকার করেছে। তিনি একাই বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটিয়ে আসছিলেন। অতীতে বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার চুরির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category