এমডি একে খন্দকার আজাদ :
ঘরের ভিতরে পুষ্টিকর সুস্বাদু নিজস্ব হাতে তৈরি করা বিরিয়ানি রেখে রাস্তার ফুটপাতে দেখতে চাকচিক্য ভিতরে পচা- নষ্ট বিরিয়ানির লোভে পড়ে বিরিয়ানি খেয়ে ফুড পয়জনিং এর মাধ্যমে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র থেকে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন! রাজশাহীর হতদরিদ্র পরিবারের সন্তান- শৈশব কৈশোর থেকে কঠোর পরিশ্রম ও কষ্ট করে বড় হওয়া মেধাবী ছাত্র- ৩০তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রথম স্থান অধিকার করা সহ সকল পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা একজন উদীয়মান পুলিশ কর্মকর্তার পথভ্রষ্ট হয়ে ব্যাপক বিতর্কিত সুন্দরী চিত্রনায়িকা পরিমনির নোংরা কুপে ঝাঁপ দিয়ে অধঃপতন হওয়া একজন পুলিশ কর্মকর্তার নাম গোলাম সাকলাইন! গোলাম সাকলাইন ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী শুক্লা সরকারকে! শুক্লা সরকার ৩১ তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা- বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব- সাকলাইন ও শুক্লা সরকারের একটি কন্যা সন্তান রয়েছে! সুন্দরী চিত্রনায়িকা পরিমনির এই নোংরা কুপে ঝাঁপ দিয়ে ইতিমধ্যে ডজন খানে- বিয়ে করে ও বিয়ে ছাড়া পুরুষ- তাদের স্বাভাবিক ও সামাজিক জীবন বিসর্জন দিয়েছেন! অনেকটা- জেনেশুনে বিষ খাওয়ার মতই। পক্ষান্তরে বিতর্কিত সুন্দরী চিত্রনায়িকা পরীমনি এখনো দাপিয়ে বেড়াচ্ছেন ঠিক সেই আগের মত- তার মধ্যে নেই কোন অনুশোচনা বোধ- নেই কোন লজ্জা শরম। পুলিশ কর্মকর্তা সাকলাইন কে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর সেই দিন রাতের বেলা সাকলাইন’কে নিয়ে মজা করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিমনি। ছবিতে পরীমনি- সাকলাইন ও শুক্লা সরকার।