• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন!

নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন।

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলা-এ বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বিভিন্ন এলাকার ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব ঘটনায় উপজেলা প্রশাসন ও থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

ভুক্তভোগী হাসিনা বালু অভিযোগ করে বলেন, তার বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলেও তিনি দাবি করেন।

অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিন মণ্ডলের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন। মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।**


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category