• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল! ফেরদৌস ওয়াহিদ কে যা বললেন সংগীত শিল্পী সাংবাদিক আল হেলাল : সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা! শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ! ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ! মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার! জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার! মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ! ১০০ বছরের পুরোনো হীরার গয়নায় কারিনার রাজকীয় সাজ! নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত নরসিংদির শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী অস্ত্র সহ গ্রেফতার! শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা!

১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল!

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সায়েন্স ডেস্কঃ

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বিশাল ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে গুগল। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি প্রায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এটি ওয়াইওমিংয়ে গুগলের প্রথম ডাটা সেন্টার প্রকল্প।
    তবে যুক্তরাষ্ট্রজুড়ে ডেটা সেন্টার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিরোধিতা বাড়ছে। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানীয় নির্বাচনে অনুষ্ঠিত ৪১টি ভোটাভুটির মধ্যে ৪০টিতেই ডাটা সেন্টার সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন ভোটাররা। এমন পরিস্থিতির মধ্যেই রিপাবলিকান অধ্যুষিত ওয়াইওমিংয়ে বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
    প্রকল্পটি বাস্তবায়নে রিলেটেড ডিজিটাল, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার এবং ব্ল্যাক হিলস এনার্জির সঙ্গে যৌথভাবে কাজ করবে গুগল। ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পূরণে ব্লুম এনার্জি ৭০২ মেগাওয়াট ক্ষমতার ফুয়েল-সেল প্রযুক্তি সরবরাহ করবে।
    অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণ ও এআই অবকাঠামো সম্প্রসারণ নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক চাপের প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তি খাতেও। সম্ভাব্য স্থানীয় বিধিনিষেধের আশঙ্কায় সম্প্রতি টেক্সাসে এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গে চুক্তি সম্প্রসারণে সম্মতি দেয়নি মাইক্রোসফট।
    এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে ডাটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধ আরোপের আশঙ্কায় শেয়ারবাজারে ব্লুম এনার্জির শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি কমে গেছে।
    বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির উন্নয়নে ডাটা সেন্টার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে বিপুল বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় জনগণের উদ্বেগের কারণে এসব প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
    তথ্য: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category