• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল! ফেরদৌস ওয়াহিদ কে যা বললেন সংগীত শিল্পী সাংবাদিক আল হেলাল : সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা! শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ! ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ! মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার! জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার! মধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগ! ১০০ বছরের পুরোনো হীরার গয়নায় কারিনার রাজকীয় সাজ! নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত নরসিংদির শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী অস্ত্র সহ গ্রেফতার! শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা!

মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল!

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সায়েন্স ডেস্ক |জনতার দেশঃ

পৃথিবীর নিম্ন কক্ষপথে বিশাল আয়না বসিয়ে রাতে কৃত্রিম সূর্যের আলো সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক রিফ্লেক্ট অরবিটাল। রাতের আঁধারে প্রতিফলিত সূর্যের আলো অর্থের বিনিময়ে নির্দিষ্ট স্থানে ফেলার পরিকল্পনা করেছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান স্ক্রুট অ্যারোস্পেসের মাধ্যমে দুটি রকেট মহাকাশে উৎক্ষেপণের চুক্তির করেছে তারা।
রিফ্লেক্ট অরবিটালের দাবি, মহাকাশ থেকে আসা কৃত্রিম সূর্যালোক যেকোনো মুহূর্তে বন্ধ করার পাশাপাশি পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এর উজ্জ্বলতা কমানো বা বাড়ানো যাবে। ফলে প্রতিরক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এই কৃত্রিম আলো ব্যবহার করতে পারবে। এ ছাড়া পাবলিক স্পেসে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের জন্যও এটি আকর্ষণীয় হতে পারে।
১৯৯৩ সালে রাশিয়ার একদল বিজ্ঞানী এবং প্রকৌশলী ৬৫ ফুট লম্বা একটি আয়না পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছিলেন। এর মাধ্যমে তাঁরা পৃথিবীতে সূর্যালোকের একটি ঘূর্ণমান বিম পাঠাতে সক্ষম হলেও প্রয়োজনীয় তহবিলের অভাবে পরে বন্ধ হয়ে যায়।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন গত জুলাই মাসে রিফ্লেক্ট অরবিটালকে তাদের প্রথম ‘ইয়ারেন্ডিল-১’ স্যাটেলাইট মোতায়েন এবং পরিচালনার অনুমতি দিলেও সেটির মাধ্যমে পৃথিবীতে আলো প্রতিফলনের অনুমতি দেয়নি। তবে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংস্থা এই অনুমতি বাতিল করার দাবি জানিয়েছে। সংস্থাগুলোর মতে, রাতের বেলা সূর্যের আলো বন্য প্রাণীদের বিরক্ত করার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান গবেষণা ব্যাহত করতে পারে। শুধু তা–ই নয়, এর ফলে মানুষের ঘুম ও জাগরণের চক্রও ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্পেস-মিরর থেকে নির্গত আলো লক্ষ্যবস্তু এলাকার বাইরে রাতের আকাশে কী প্রভাব ফেলবে, তা একটি বৈজ্ঞানিক মডেলে তুলে ধরা হয়েছে। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রতিফলিত সূর্যালোক বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় অণু এবং বায়ুবাহিত ছোট কণাগুলো বিমের কিছু অংশ আশপাশের আকাশে ছড়িয়ে দেয়। মাটিতে পৌঁছানো আলো ওপরের দিকে প্রতিফলিত হয়ে আবার ছড়িয়ে পড়ে। এর ফলে কৃত্রিম আলোর ক্ষতিকর প্রভাব বিমের ভেতরেই শুরু হয়। এর ফলে প্রায় ২.৫ কিলোমিটার ব্যাসার্ধের আলোকিত এলাকা প্রায় ৯.৫ লাক্স আলোয় আলোকিত হবে। রাস্তার বাতির সমান হবে এই আলো। আয়না নিজেই পূর্ণ চাঁদের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি উজ্জ্বলভাবে চকচক করবে। সূর্যাস্তের ঠিক পরের গোধূলির মতো আকাশ উজ্জ্বল হয়ে ওঠায় সবচেয়ে উজ্জ্বল তারাগুলোও কৃত্রিম আলোর কারণে দেখা যাবে না।
গবেষকদের মতে, আলোকিত এলাকার ভেতরের রাতের আকাশ পুরোপুরি হারিয়ে যাবে। এর ফলে বিমের বাইরে প্রায় ৩০ কিলোমিটার দূর পর্যন্ত রাতের আকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই দূষণ একই আকারের কোনো শহরের ওপরের আলোর চেয়ে অনেক বেশি হবে। শুধু তা–ই নয়, বিমের আলোয় আলোকিত উচ্চ স্তরের পাতলা মেঘের কারণে এই দূষণ অনেক দূর থেকে দৃশ্যমান হতে পারে।
গবেষকেরা হিসাব করে দেখেছেন, একই এলাকায় একসঙ্গে আলো ছড়াতে সক্ষম এমন ৪০০টি আয়না একত্র করলে তা পূর্ণ চাঁদের চেয়ে প্রায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বলতা তৈরি করবে। এর ফলে ৮০ কিলোমিটার দূর থেকে এই আভা দৃশ্যমান হবে।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category