• শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের, উদ্বেগ উৎকন্ঠায় বাংলাদেশ। মদ ও মাদকের অভয়ারণ্য নরসিংদীর পাট্টা এলাকা: ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম। এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী। শিবপুর ( নরসিংদী) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনেছে পিবিআই। বিপ্লবী প্রফুল্ল চাকীর আত্মহত্যা ও ক্ষুদিরাম বসুর ফাঁসি সমাচার। কলমাকান্দা নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর জান্নাতুল নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিকদার গ্রুপের এমডি আজ পরপারে তার শেষ বিদায়ে রেখে গেলেন ৬হাজার কোটি টাকা ব্যাংক ঋণ সাথে নিয়ে গেলেন শুধু ১ হাজার টাকা মূল্যের কয়েক টুকরা কাফনের কাপড় । বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা ব্যয়, তদন্তে মিলল ভিন্ন চিত্র। সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাগরকন্যা কুয়াকাটায় মানববন্ধন। নারায়ণগঞ্জে মাদক সিন্ডিকেট কর্তৃক rab এর তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম।

মদ ও মাদকের অভয়ারণ্য নরসিংদীর পাট্টা এলাকা: ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম।

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬


​নরসিংদী থেকে মোস্তাক আহমেদ:
নরসিংদী নরসিংদীর পাট্টা এলাকায় গড়ে ওঠা একটি তথাকথিত ‘বাংলা বার’ বা বাংলা মদের আড্ডাকে কেন্দ্র করে এলাকায় চরম অস্থিরতা ও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এখানে অবাধে বাংলা মদ বিক্রি করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আর এই মরণনেশার জালে জড়িয়ে বিপথগামী হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
​শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বেগ :
​সরেজমিনে ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাট্টা এলাকার এই মদের আড্ডায় ভিড় জমান বিভিন্ন বয়সের মানুষ। সবচেয়ে ভীতিজনক চিত্র হচ্ছে, সেখানে স্কুল ও কলেজের ইউনিফর্ম পরা তরুণদের যাতায়াত আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, সহজলভ্য ও সস্তা হওয়ায় শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে এই নেশায় বুঁদ হয়ে থাকছে। এতে করে এলাকায় বাড়ছে কিশোর গ্যাং কালচার ও ছোটখাটো অপরাধ।
​কোটি টাকার বাণিজ্য ও ‘মাসোহারা’র অভিযোগ
​অনুসন্ধানে জানা যায়, এই অবৈধ কারবার থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা আয় করছে একটি প্রভাবশালী মহল। স্থানীয়দের দাবি, এই সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী যে প্রশাসন বা আইন-শৃঙ্খলার কোনো পরোয়া তারা করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী কয়েকজনকে নিয়মিত ‘মাসোহারা’ বা মাসভিত্তিক নির্দিষ্ট অংকের টাকা দিয়ে এই কারবার চালানো হচ্ছে। ফলে দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষ থেকে বড় ধরনের কোনো অভিযান বা প্রতিকারমূলক ব্যবস্থা চোখে পড়ছে না।
​জনসাধারণের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা :
​পাট্টা এলাকার সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মদ্যপ ব্যক্তিদের আনাগোনা ও মাতলামির কারণে সন্ধ্যার পর নারীদের ঘরের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এলাকার সচেতন মহল বলছেন, “নেশার এই আখড়া যদি দ্রুত বন্ধ না করা হয়, তবে অচিরেই এখানকার মেধা ও তারুণ্য ধ্বংস হয়ে যাবে। নরসিংদীর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের  ভূমিকা এখানে প্রশ্ন বিদ্ধ। প্রশাসনের মাসিক মাসোহারার কারণে মাদক বাণিজ্য নিয়ন্ত্রণের বাইরে। প্রশাসন গ্রেফতার করে তাদের  যারা মাদক সেবন করে কিন্ত মাদক বিক্রেতারা থাকে সম্পূর্ণ  ধরা ছোঁয়ার বাইরে। যেমন মদ বিক্রেতার লাইসেন্স আছে,,মাদক  সিন্ডিকেট দের সাথে  প্রশাসনের মাসোহারা চুক্তি আছে , তারা অধরাই থাকছে।
মাদক নির্মূলে কে এগিয়ে আসবে?

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাকি পুলিশ প্রশাসন??


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা