• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী। শিবপুর ( নরসিংদী) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনেছে পিবিআই। বিপ্লবী প্রফুল্ল চাকীর আত্মহত্যা ও ক্ষুদিরাম বসুর ফাঁসি সমাচার। কলমাকান্দা নেত্রকোণায় নিখোঁজের দুইদিন পর জান্নাতুল নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সিকদার গ্রুপের এমডি আজ পরপারে তার শেষ বিদায়ে রেখে গেলেন ৬হাজার কোটি টাকা ব্যাংক ঋণ সাথে নিয়ে গেলেন শুধু ১ হাজার টাকা মূল্যের কয়েক টুকরা কাফনের কাপড় । বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা ব্যয়, তদন্তে মিলল ভিন্ন চিত্র। সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাগরকন্যা কুয়াকাটায় মানববন্ধন। নারায়ণগঞ্জে মাদক সিন্ডিকেট কর্তৃক rab এর তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম। ইতালিতে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের রহস্য ফাঁস। যাদু সম্রাট পিসি সরকার বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, যিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পদকে ভূষিত।

এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী।

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

তারেক রহমান স্বৈরাচারী এরশাদের মত রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে—– সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড.মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম  জাতীয় নাগরিক পার্টি এন সিপি তে যোগ দিয়েছেন। গত ৫ মে মঙ্গলবার বাংলা মোটরে রুপায়ন ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এন সি পি তে যোগ দিয়েছেন। এ ছাড়া ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজীর বংশধর আব্দুল্লাহ মুহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এ এইচ এম আরিফ সহ জুলাই যোদ্ধারা যোগ  দিয়েছেন।
যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নাদিমুর রহমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় কর্মরত রয়েছেন। তাই তিনি স্বশরীরে উপস্থিত হতে না পেরে অনলাইনে যুক্ত হয়েছেন।
তাছাড়া ‘Warriors of july’এর প্রায় ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।তবে তাদের সবাই এ সময় উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে Warriors of July এর ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানানো হয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে পাবনা -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, আমি হাজী শরীয়ত উল্লাহর  উত্তরসূরী হওয়ার পরেও এনসিপির একজন  কর্মী হয়ে কাজ করব। হাজী শরীয়ত উল্লাহ কোন রাজা ছিলেন না,এদেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। নেতা আর রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোন নেতার ইবাদত করি না। আমরা এজন্য দল করি, আমাদের নেতা যদি বিপথে চলে যায় আমরা যেন সত্য বলে তাকে সুপথে ফিরিয়ে আনতে পারি। আমরা এজন্য দল করি, যদি আমাদের দলের ভুল সিদ্ধান্ত হয় আমরা যেন ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, যেন অন্যায়ের বিপক্ষে দাড়াতে পারি।
এন সি পির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, দেশের পথ হারানো রাজনীতির হাল ধরবে এনসিপি। বর্তমানে প্রতারক, বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে বিএনপি যার ফল ভালো হবে না। গণভোটের রায়কে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন,স্হানীয় সরকারের সকল গুরুত্বপূর্ণ শাখা গুলোতে তারা ভাগ বাটোয়ারা আর চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবং জেলা ও পৌরসভা নির্বাচন দিতে হবে। এবছরের মধ্যেই সেই নির্বাচন দিতে হবে। আমরা জানি বিএনপি এই মুহুর্তে  বিরোধী দল এবং বিরোধী দলীয় জোটকে রাজপথে নামার জন্য সব ধরনের অপকর্ম এবং অপসিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা যখন রাজপথে নামি তখন তারা বলে যে, আমরা আমাদের জায়গা থেকে নাকি সরকারকে স্থিতিশীল দেখতে চাই না। এনসিপির মুখপাত্র আসিফ মো: সজীব  ভূঁইয়া অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়েও বলছে। জাতি হিসাবে যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিগত সময়ে যারাই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে তারাই একসময় জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ যেমন সারাদেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন।
সংবাদ সম্মেলনে নতুন যোগদান কারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ছবি ও তথ্যসূত্র:
# এনসিপির সংবাদ সম্মেলন ও নেতাদের বক্তব্য।
# বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।♦


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা