• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Headline
রায়পুরাতে (নরসিংদী) আড়িয়লখাঁ নদে আবার ভেসে ওঠলো বস্তাবন্দি মর*দেহ! প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আজ সেন্টমার্টিনে যাচ্ছে না কোনো পর্যটকবাহী জাহাজ! ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে, নভেম্বরেও ঝুঁকি! সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট! ‎নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন! শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি—জেএসডি! স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ অভিবাসী আটক! জলবায়ু সংকট মোকাবিলায় এআই : অঙ্গীকারে কতটা ভরসা? বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ! বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে!

প্রয়োজনীয় অনুমোদনের অভাবে আজ সেন্টমার্টিনে যাচ্ছে না কোনো পর্যটকবাহী জাহাজ!

Reporter Name
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
সরকারি ঘোষণা অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র ও দাপ্তরিক অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় আজ কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেয়নি কক্সবাজার জেলা প্রশাসন। ফলে মৌসুমের প্রথম দিনে দ্বীপটিতে কোনো পর্যটকবাহী জাহাজ ছাড়েনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে সেন্টমার্টিন রুটে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হতে পারে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম জানান, প্রয়োজনীয় কাগজপত্র বা ছাড়পত্র জমা না দেওয়ায় এখন পর্যন্ত কোনো জাহাজকে চলাচলের ছাড়পত্র দেওয়া হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক সেন্টমার্টিন সফর করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ওই বৈঠকের পরই জাহাজ চলাচলের চূড়ান্ত তারিখ নির্ধারিত হতে পারে।
এদিকে ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, নিয়ম অনুযায়ী জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের ফিটনেস সনদ, বিআইডব্লিউটিএ-এর রুট পারমিট এবং জেলা প্রশাসনের অনুমতি আবশ্যক। এছাড়া পর্যটকদের অনলাইন নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের নির্ধারিত সফটওয়্যারটিও পুরোপুরি প্রস্তুত হয়নি।
উল্লেখ্য, সরকারের সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও রাতযাপনের সুযোগ রয়েছে। দৈনিক সর্বোচ্চ ৩,৫০০ পর্যটক কেবল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে অনুমোদিত জাহাজে ভ্রমণ করতে পারবেন।
তথ্য: News Now 24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category