নরসিংদী ব্যুরো রিপোর্ট|জনতার দেশঃ
রায়পুরাতে ( নরসিংদী) আড়িয়লখাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের ( ৩০) পঁ/চা,গ/লা ম/র/দেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে নদীর তীর থেকে ম/র/দেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর ম/র/দেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা রায়পুরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম/র/দেহ উদ্ধার করে বস্তা খুলে বের করে। এ সময় যুবকের দুই হাত টেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। লা/শে/র শরীরের বিভিন্ন স্থানে কো/পা/নোর চিহ্ন সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ম/র/দে/হের মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হ/ত্যা করে ম/র/দেহ নদীর তীরে ফেলে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় প/চা/গলা ম/র/দেহটি উদ্ধার করে। ম/র/দেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কো/পা/নোর চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও হ/ত্যা করে ম/র/দেহটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, নি হতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ম/র/দেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এখানে উল্লেখ্য যে,মাস খানেক যাবৎ রায়পুরাতে যতজন নিখোঁজ হয়েছে ঠিক তার এক দু/দিন পর নিখোঁজ ব্যক্তির ম/র দে/হ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যাচ্ছে।বিষয়টি বড় উদ্বেগ -উৎকন্ঠার।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রকৃত রহস্য উদঘাটনে কোন কুল কিনারা এখনো খোঁজে পাচ্ছেন না।স্হানীয় নির্বাচন কে সামনে রেখে এমন গুপ্ত হত্যা আরো বাড়তে পারে বলে সচেতন মহলের ধারণা।