• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
সরকার পাট শিল্প কে পুনরুজ্জীবিত করতে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব! শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম আগামীকাল (রোববার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী! জীবনযাত্রার ব্যয়, গণসেবা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর ক্ষোভ থেকে শুরু হওয়া সর্বশেষ দেশব্যাপী বিক্ষোভে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন! রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র! বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুতে পুলিশের রিমান্ডে নতুন তথ্য দিলেন বন্ধু দীপ! অর্থহীন, বাজনা নির্ভর ব্যান্ড সংগীতের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের কালজয়ী বাংলা গান! আজ ৩১ অক্টোবর এইচ এস সি২০২৬ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে! বিমান বাহিনীর সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াতেই কি জীবন দিতে হলো ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি কে? আজকের আবহাওয়া ও অন্যান্য বার্তা! নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়ন বাছাইয়ে অব্যবস্থাপনা, তদন্ত চান স্থানীয় নেতারা!

জীবনযাত্রার ব্যয়, গণসেবা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর ক্ষোভ থেকে শুরু হওয়া সর্বশেষ দেশব্যাপী বিক্ষোভে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন!

Reporter Name
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ

পরিস্থিতি সামলাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করছে ফ্রান্স। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হ্যালোইনের দিনে পড়া এ দেশব্যাপী বিক্ষোভ হচ্ছে দুই সপ্তাহ আগের দাঙ্গা ও লুটপাটের পর, যখন নিরাপত্তা বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়েছিল। এতে ফ্রান্সের বিভিন্ন শহরে দোকানপাট, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ ওই ঘটনার পুনরাবৃত্তি হতে দেবেন না বলে শপথ নিয়েছেন।
এ সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে নুনেজ বলেন, যেকোনও গোলযোগের বিরুদ্ধে অত্যন্ত কঠোর জবাব নিশ্চিত করতে সবাই প্রস্তুত। তিনি দিনটিকে অস্থিরতার অত্যন্ত উচ্চ ঝুঁকির দিন হিসেবে বর্ণনা করেছেন।

হ্যালোইনের মুখোশ ব্যবহার করে দাঙ্গাকারীরা পরিচয় আড়াল করতে পারে, এ সম্ভাবনা নিয়েও সতর্ক কর্তৃপক্ষ। নুনেজ উল্লেখ করেন, জনশৃঙ্খলা হুমকির মুখে পড়লে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার ক্ষমতা পুলিশকে দেওয়া আইন আগে থেকেই আছে। যেসব এলাকায় বিক্ষোভ বা বড় জমায়েতের পরিকল্পনা আছে, সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

ম্যাক্রোঁর সংখ্যালঘু সরকার ২০২৭ সালের বাজেট নিয়ে আলোচনা শুরু করলে সেপ্টেম্বরের শেষ দিকে বিক্ষোভ গতি পায়। দেশটির সরকারি ঋণ অর্থনীতির আকারের প্রায় ১২০ শতাংশে ঠেকেছে এবং ঋণ নেওয়ার খরচও বাড়ছে। ব্যয় নিয়ন্ত্রণে সরকার চাপে আছে, ফলে তার সুযোগ সীমিত।
অনেক স্কুলের জরাজীর্ণ অবস্থা, ঠাসাঠাসি শ্রেণিকক্ষ এবং ব্যাপকভাবে অন্যায্য বলে বিবেচিত বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে ট্রেড ইউনিয়ন ও নতুন করে ফিরে আসা ইয়েলো ভেস্ট আন্দোলন। তাদের দাবি, জীবনযাত্রার ব্যয় নিয়ে পদক্ষেপ নিতে হবে।

তথ্য সূত্রঃ

# বার্তা সংস্হা রয়টার্স।

# জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category