নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের দেওভোগে লিচু বাগ এলাকায় এই ঘটনা ঘটে। আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে গুরুতর অবস্থায় উপ-পরিদর্শক এসআই নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় rab-১১ এর সাদা পোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা rab এর ৩ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পড়ে তাদের উদ্ধার করে স্হানীয় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় উপ-পরিদর্শক এসআই নজিবুল কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহি (২৫) ও ইব্রাহিম ২৫।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মাহবুব গণমাধ্যমকে জানান, সাদা পোশাকে rab এর একটি গোয়েন্দা দলের উপর হামলা চালিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত ও গ্রেফতারে rab এর অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্ককর্তা জহিরুল ইসলাম জানান, rab সদস্যদের মাথায় হাতে ও শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে rab- ১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন rab সদস্যদেরকে হাসপাতালে দেখতে যান। তিনি বলেন, তাদের সেখানে মাদক বিরোধী কোন অভিযান ছিল না। সাদা পোশাকে rab এর একটি গোয়েন্দা দল সেখানে গেলে অতর্কিত মাদক ব্যবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আহত rab সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য সূত্র
# ফতুল্লা থানা পুলিশ।
# rab-১১ ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ।