• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার এবং একই সময়ে ৪৮টি মামলা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) নিন্দা! নিজস্ব প্রযুক্তি আরও উন্নত করার অংশ হিসেবে নতুন এম সিক্স (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল! ২২ বছর পর ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরির’ ঐতিহাসিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা! ব্যালন ডি’অর জিততে না পারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল! এবার টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ! নরসিংদির স্বাধীনতাকামী এক মহান বিপ্লবী সতীশ চন্দ্র পাকড়াশী ও তার ৩২ বছর জেল জিবনের ইতিকথা! আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম পেল মাস্টারকার্ডের লাইসেন্স! নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বকেয়া ঋণ পরিশোধ করতে রাষ্ট্রায়াত্ব ব্যাংক গুলো থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার! গার্মেন্টস শিল্পে অপেক্ষাকৃত কম মূল্যের তৈরি পোশাকের রপ্তানি আয় বাড়লেও পিছিয়ে পড়েছে উচ্চ মূল্যের তৈরি পোশাক রপ্তানি আয়!

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC)এর গভর্নর আমাকাওয়া কাজুহিরো ঢাকায় শাখা খুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সংগে আলোচনা বৈঠক!

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসিএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
এসময় জেবিআইসি–এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশে জেবিআইসি–এর একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জেবিআইসি–এর গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।
পাশাপাশি এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রমুখ।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category