• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিরাই অগ্রণী ভূমিকা পালন করেছে—–মালয়েশিয়া সফরে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক! জরুরী নির্দেশে পুলিশের ৩ কর্মকর্তা বদলীর প্রজ্ঞাপন জারি! “এয়ার কোয়ালিটি ইনডেক্স ” জরিপে বিশ্বে দূষিত নগরীর তালিকায় রাজধানী ঢাকা ৫ম অবস্হানে! মাঝরাতে রাজধানীর গুলশান কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ অ্যালকোহল জব্দ! ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব ড. মো. কামরুজ্জামান! সাইবার হামলার আশঙ্কাঃ ঝুঁকিতে রয়েছে দেশের ৭০ শতাংশ ওয়েব সাইট! ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বাজার গুলোতে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্হানে বাংলাদেশ! অংশীদারিত্ব সুদৃঢ় করতে মালয়েশিয়ার সঙ্গে রপ্তানি বাজার সম্প্রসারণ শীঘ্রই শুরু হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তির বৈঠক! ভেনিজুয়েলার নোবেল লরিয়েট মারিয়া কোরিনা মাচাদোর দেশে ফেরার প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি জবাব এ ব্যাপারে আমি কিছুই জানিনা! নাসিরনগরের ৬ নারী; চেইন স্বর্ণের চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক!

পূজার ছুটি শেষঃ আজ খুলছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান!

Reporter Name
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে টানা ছুটি শেষ হয়েছে গতকাল রোববার (২৫ অক্টোবর)।

সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। তবে কলেজের ছুটি চলবে পুরো অক্টোবর মাস। ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ ছিল।
এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আর গতকাল রোববার (২৫ অক্টোবর) ছিল লক্ষ্মীপূজার ছুটি। এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর। ৩০ ও ৩১ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটি শেষে ১ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।

ছবিঃ

# সংগৃহিত।

তথ্যঃ বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নোটিশ বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category