• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
নিজস্ব প্রযুক্তি আরও উন্নত করার অংশ হিসেবে নতুন এম সিক্স (M6) চিপযুক্ত ম্যাকবুক প্রো ও আইম্যাক বাজারে এনেছে অ্যাপল! ২২ বছর পর ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরির’ ঐতিহাসিক কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা! ব্যালন ডি’অর জিততে না পারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল! এবার টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ! নরসিংদির স্বাধীনতাকামী এক মহান বিপ্লবী সতীশ চন্দ্র পাকড়াশী ও তার ৩২ বছর জেল জিবনের ইতিকথা! আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম পেল মাস্টারকার্ডের লাইসেন্স! নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বকেয়া ঋণ পরিশোধ করতে রাষ্ট্রায়াত্ব ব্যাংক গুলো থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার! গার্মেন্টস শিল্পে অপেক্ষাকৃত কম মূল্যের তৈরি পোশাকের রপ্তানি আয় বাড়লেও পিছিয়ে পড়েছে উচ্চ মূল্যের তৈরি পোশাক রপ্তানি আয়! ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো দেশ ছেড়ে এখন যুক্তরাষ্ট্রে! নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার গঠনের অনিশ্চয়তার মুখোমুখি ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু!

আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম পেল মাস্টারকার্ডের লাইসেন্স!

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার,|জনতার দেশঃ

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে মাস্টারকার্ডের পক্ষে দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর কাছে লাইসেন্স হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রাহকের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণসহ ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক, মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা এবং আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।
তথ্য: দেশ রূপান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category