• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একজন বড় মিথ্যাবাদী -আইআরজিসি এর মুখোপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি! বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং! দেশের পর্যটন খাত কে আরো উন্নত ও বিকশিত করতে ২৫২৬ জন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ! গ্যাস সংকটের সুযোগে সিলিন্ডার বাণিজ্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি ৩০০–৪০০ টাকা আদায়ের অভিযোগ! একজন দেশ প্রেমিক বাঙালি বীর যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন! স্ট্রোক আক্রান্ত হয়ে মারা গেলেন এসআই আবুল কালাম আজাদ! নরসিংদীতে নদী দূষণরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ নরসিংদী সদরের এমপি খাইরুল কবির খোকন! দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন! ৭৫ মিনিটের ব্যবধানে ৩ বার ভূমিকম্প রাজধানী ঢাকা সহ কেঁপে ওঠলো পুরো দেশ! পথে বসার উপক্রমঃ গোবিন্দগঞ্জে টিএমএসএস (এনজিওর) প্রতারণার শিকার ক্ষুদ্র নারী উদ্যোক্তা!

নওগাঁয় শিক্ষক নিহত্যার পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী।

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

মো: রাফি হোসেন |নওগাঁ জেলা প্রতিনিধি:

শিক্ষক নিহতের ঘটনায় আন্দোলনের মুখে বন্ধ ও সিলগালা হওয়া নওগাঁ সদর উপজেলার সেই বিতর্কিত ‘বিবিসি ব্রিকস’ ইটভাটাটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালুর চেষ্টার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার প্রায় পাঁচ মাস পর অবৈধ এই ইটভাটায় আবারও ইট তৈরির জন্য চুলা সাজানোর কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
​সোমবার (২৭ জুলাই) সরেজমিনে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের শশীর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, জনবসতি ও প্রধান সড়কের পাশেই অবস্থিত অবৈধ ‘বিবিসি ব্রিকস’ নামীয় ইটভাটায় নতুন করে কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। ভাটায় ইট পোড়ানোর জন্য চুলা প্রস্তুতের কাজে ব্যস্ত রয়েছেন শ্রমিকরা।
​খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ মার্চ বেলা ১১টার দিকে কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় বিবিসি ব্রিকসের মাটি বহনকারী একটি দ্রুতগতির ট্রাক্টরের চাপায় রিমন হোসেন (৩০) নামের এক শিক্ষক নিহত হন। নিহত রিমন স্থানীয় শাহীন হোসেনের ছেলে এবং একটি কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। মোটরবাইক নিয়ে পড়াতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা ট্রাক্টরটি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
​ঐ মর্মান্তিক ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা শশীর মোড়ে বিবিসি ব্রিকসে হামলা চালিয়ে ৪টি ট্রাক্টর ও একটি ভেকুতে (এক্সকাভেটর) আগুন ধরিয়ে দেয়। পরে ক্ষুব্ধ জনতা নওগাঁ-বদলগাছী মহাসড়ক অবরুদ্ধ করে ইটভাটাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে। তৎকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের পক্ষ থেকে ইটভাটাটি পুরোপুরি বন্ধ করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।
​পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে বিবিসি ব্রিকসের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়, এর চুল্লি ভেঙে ফেলা হয় এবং ইটভাটাটি সিলগালা করে দেয় কর্তৃপক্ষ।
​তবে এত কিছুর পরও ক্ষমতার দাপট দেখিয়ে আইন ও সিলগালা তোয়াক্কা না করেই ভাটাটি পুনরায় চালুর তোড়জোড় শুরু করেছেন মালিকপক্ষ। এই বিষয়ে বিবিসি ব্রিকসের স্বত্বাধিকারী শহীদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি পরিবেশ দপ্তরের ছাড়পত্র না থাকার কথা স্বীকার করে সংযোগটি কেটে দেন।
​পরিবেশ অধিদপ্তর সূত্রের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের জরিপে নওগাঁ জেলায় মোট ১৫০টি সচল ইটভাটার মধ্যে ১২৫টিরই কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। এর মধ্যেই বিবিসি ব্রিকস অন্যতম অবৈধ একটি প্রতিষ্ঠান।
​এ বিষয়ে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, “ভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছিল। শিক্ষক নিহতের ঘটনার পর এর চুল্লি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি আবার চালু করার চেষ্টা হচ্ছে বলে খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার কোনো সুযোগ দেওয়া হবে না।”
​স্থানীয়দের অভিযোগ, এই ইটভাটার ট্রাক্টরের চাপায় আগেও একাধিকবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি চালুর খবরে এলাকায় আবার চরম চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জনস্বার্থে ও সড়ক নিরাপত্তার খাতিরে বিবিসি ব্রিকস চিরতরে বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category